এক্সপ্লোর

Vidyasagar University: উপাচার্যের পদত্য়াগ দাবি, প্রশ্নপত্র বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে ABVP

West Midnapore News: মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র বিতর্কে বিক্ষোভ দেখাল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ। বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যের পদত্য়াগ দাবি করে করা হল মিছিল। ক্য়াম্পাসের গেটের তালা ভেঙে উপাচার্যের দফতরের সামনেও চলল বিক্ষোভ।

মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল।  সেই ঘটনায় বিক্ষোভ এখনও জারি রয়েছে। বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য দীপককুমার করের পদত্য়াগের দাবিতে বিক্ষোভ দেখাল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ। এদিন ABVP-র সদস্যরা মিছিল করে বিশ্ববিদ্য়ালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর তারা ক্য়াম্পাসে ঢুকতে চাইলে গেটে তালা দেওয়া হয়। কিন্ত, সেই তালা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ABVP-র রাজ্য যুগ্ম সম্পাদক শুভ সাহা বলেন, "এই মেদিনীপুরের মাটিতে যেই মাটিতে স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছিল, যেই মাটি পুরো ভারতবর্ষকে পথ দেখায় আজকে সেই মাটিতে দাঁড়িয়ে, সেই মাটিতে থাকা একটা বিশ্ববিদ্য়ালয়ে আমাদের একটাই দাবি এই যে অকৃতজ্ঞ যে উপাচার্য আছে সেই উপাচার্যকে বহিষ্কার করতে হবে। তাঁকে পদত্য়াগ করতে হবে। আজকে ABVP কে তালাবন্ধ করে আটকাচ্ছে। আমাদের দাবি কী? আমাদের একটাই দাবি স্বাধীনতা সংগ্রামীদের তাঁদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে।'' এই প্রসঙ্গে বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য দীপককুমার করের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

প্রশ্নপত্র ঘিরে ঠিক কী ঘটেছিল? 

চলতি মাসেই বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়। গত ৯ জুলাই স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। ১৯৩১ থেকে ১৯৩৩, ৩ বছরে মেদিনীপুরে ৩ জন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে লেখা হয়েছে, ‘মেদিনীপুরের ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?‘ প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দায় সরব হয় শিক্ষামহল। চাপের মুখে অবশেষে দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নকর্তা কে, মডারেশনের দায়িত্বে কে ছিলেন, তা নিয়ে পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর। ইতিহাসের প্রশ্নপত্রে মুদ্রণ বিভ্রাট বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষমা চান রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী। এই ঘটনায় ইতিমধ্য়েই UG বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget