এক্সপ্লোর

Lottery News: জুস খেতে গিয়ে কোটি টাকার লটারি প্রাপ্তি! কপাল খুলল মহিলার

Lottery Prize: সাত পাঁচ না ভেবে কেলি কিনেই ফেলেন ওই টিকিট। কেলি বলেন, অত ভাবিনি জিতব কি না জিতব! মনে হল কপালে ঠুকে কিনেই ফেলি।

নয়া দিল্লি: এ যেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো। কপাল ঠুকে টিকিট কেটে কোটি টাকা জিতলেন এক মহিলা। যেভাবে লটারি জিতেছেন তিনি তা শুনে সকলেরই অবাক হওয়ার কথা। নিজের ভাগ্য পরীক্ষা করাতে গিয়ে যে এভাবে টাকা পাবেন তা স্বপনেও ভাবেননি তিনি। 

এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেলি স্পার নামের ওই মহিলা গ্যাস স্টেশনে গিয়ে অরেঞ্জ জুস কিনতে যান। সেখানে দেখতে পান লটারির টিকিট বিক্রি হচ্ছে। তবে তা পরিচিত লটারির টিকিট নয়। কেলির কথায়, এই সংস্থার লটারির টিকিট কখনও তিনি কেনেননি। পিনি গ্রোভ অঞ্চলের কোয়ালিটি মার্টের এই লটারি অবশ্য ওই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। 

সাত পাঁচ না ভেবে কেলি কিনেই ফেলেন ওই টিকিট। কেলি বলেন, অত ভাবিনি জিতব কি না জিতব! মনে হল কপালে ঠুকে কিনেই ফেলি। এই ধরনের লটারি অবশ্য স্ক্র্যাচ-অফ টিকিট হয়। তিনি টিকিটের ওই ভাগের অংশটি স্ক্র্যাচ করতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। দেখেন- সেখানে লেখা আছে ২৫০,০০০ ডলার। 

২০ ডলার দিয়ে টিকিট কেটে যে এত টাকা পাবেন তা ভেবে প্রথমে কিছুটা ঘোর লেগে গিয়েছিল কেলির। তিনি বলেন খুব সাধারন ঘরের মেয়ে তিনি। এই টাকা জিতে তিনি যে কী করবেন ভেবেই পাচ্ছেন না। তবে কঠিন জীবনে এই টাকা অনেকটাই সাহায্য করবে তাঁকে। 

কেলি বলেন, এই টাকা তার পরিবারকে অনেকটাই সাহায্য করবে। লটারির এই টাকা দিয়ে বেশ কিছু অসমাপ্ত কাজ শেষ করতে পারবে বলেই জানিয়েছিলেন। 

কিছুদিন আগে এমনভাবেই লটারি জিতেছিলেন এক ব্যক্তি। লাঞ্চ টাইমে কী খাবেন সেই ভাবনা নিয়ে অফিস থেকে বেরিয়ে অনতিদূরে একটি স্টোরে যান। সেখান থেকেই মুখরোচক কিছু খাওয়ার পরিকল্পনা ছিল। আর সেখানেই ঘটে যায় এক আজব কান্ড। খাবার কিনতে গিয়ে দেখেন লটারি বিক্রি হচ্ছে। অফারটিও বেশ লোভনীয়। "মিলিয়নেয়ার বক্স" স্ক্র্যাচার্স গেম খেলা হচ্ছে। খেলাটি দেখে বেশ মজা লাগে। সাধারণত এ ধরনের লটারি তিনি খেলেন না। তবে পকেটে ৬০ ডলার ছিল আর খেলার জন্য প্রয়োজন ছিল ৩০ ডলার। ফলে তিনি ভাবলেন একবার ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাক।       

এরপর তিনি কিছুক্ষণ ওই স্টোরে খাবারের সন্ধান করেন। এরপর স্টোর ছাড়ার আগে টিকিটটি স্ক্যান করতে গিয়েই দেখেন স্ক্রিনে লেখা 'লটারি উইনার'।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget