এক্সপ্লোর

R G Kar Protest: আর জি কর-কাণ্ডের জের, আকাশ দখলের লড়াইতেও বিচারের দাবি

Vishwakarma Puja 2024: আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের আঁচ সর্বত্র। এবার বিশ্বকর্মা পুজোতে আকাশে প্রতিবাদের নজির।

কলকাতা: বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখলের লড়াইতেও বিচারের দাবি। শিশু-কিশোরদের হাতে লাটাই, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে আকাশে উড়ছে লাল-নীল-কালো রঙের ঘুড়ি। কাটাকুটি নয়, সংহতির ঘুড়ি উড়ুক, এই বার্তা নিয়ে কচিকাঁচাদের পাশে যাদবপুরের কিশোর বাহিনী।                                                         

বিচারের দাবি: আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের আঁচ সর্বত্র। এবার বিশ্বকর্মা পুজোতে আকাশে প্রতিবাদের নজির। বিচারের দাবিতে এবং সংহতির ঘুড়ি উড়ানোর বার্তা নিয়ে সামিল হয়েছে কিশোর বাহিনী। রাজ্যজুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। শিশু-কিশোরদের সমাজ সচেতন করাই লক্ষ্য জানিয়েছেন আয়োজকরা। সংগঠনের পক্ষ থেরে পীযূষ ধর বলেন, আমরা কিশোর বাহিনী শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্ব মৈত্র নিয়ে কাজ করি। এই কাজের মূল উদ্দেশ্য শিশুদের সুস্থ রুচি, সুস্থ মানসিকতা নিয়ে যেন গড়ে উঠতে পারে। এই কাজ করতে গিয়ে দেখছি সবাইকে পথে নামতে হয়েছে একটা নৃশংস ঘটনার জন্য। তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকব। আজকে আকাশ দখলের আহ্বান জানিয়েছি। সংঘতির আহ্বানে সবাইকে আমরা চাই। একসঙ্গে নিয়ে আওয়াজ তুলতে চাই 'ফাইট ফর জাস্টিস।'

এদিকে আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সত্য উদঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতির। পাশাপাশি মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ দেন তিনি। এদিন প্রধান বিচারপতি বলেন, "তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত। জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ghatal Flood: ভাসছে ঘাটাল, জলের তলায় চাষের জমি, থানা থেকে সরানো হচ্ছে নথি

সেরা শিরোনাম

জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget