এক্সপ্লোর

Ghatal Flood: ভাসছে ঘাটাল, জলের তলায় চাষের জমি, থানা থেকে সরানো হচ্ছে নথি

West Bengal News: বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। 

সোমনাথ দাস, ঘাটাল: নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। 

 

জলের তলায় ঘাটাল: প্রবল বৃষ্টি আর তাতেই মাথায় হাত ঘাটালবাসীর। বছর আসে বছর যায় কিন্তু বদলায় না ঘাটালের জলছবি। নিম্নচাপের বৃষ্টিতে ফের আতঙ্কে ঘাটালের বাসিন্দারা। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর। ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর জল বাঁধ উপছে গ্রামে ঢুকছে। বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। ঘাটাল থানা ও ঘাটাল পুরসভা জলের তলায়। ঘাটাল থানায় এক মানুষ জল। ইতিমধ্যেই ঘাটাল থানার গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে অন্যত্র থানা বা অন্য কোথাও সরিয়ে অস্থায়ীভাবে থানার কাজ চলছে। বন্যার জল বাড়ায় চরম সমস্যায় পড়েছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। গতকাল ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল সাংসদ দেব। বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠকও সারেন তিনি। 

ঝাড়খণ্ডের একাংশ ও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC. এর ফলে দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে দেড় লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ জল ছাড়ার পরিমাণ দেড়লক্ষ কিউসেক ছাড়িয়ে গেছে। এদিকে বীরভূমের লাভপুরের পাথরঘাটা ব্রিজের কাছে কুয়ে নদীর জল বাড়ায় পারাপার করতে গিয়ে একজন ভেসে যান। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে মাঝ নদীতে গাছের ওপর চারজনের সন্ধান পায় পুলিশ। ৭ ঘণ্টা আটকে থাকার পর, ৩ ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। ইলামবাজারে গোল্টে গ্রামের কাছে শাল নদীর ওপর সেতু পারাপার করতে গিয়ে ভেসে যান দুই বাইক আরোহী। ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাইক ভেসে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Midnapore Flood: বিপদসীমার উপরে বইছে শিলাবতী, ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget