এক্সপ্লোর

Visva Bharati: উপাচার্যের পদত্যাগ দাবি, অষ্টম দিনে বিশ্বভারতীর ছাত্র-আন্দোলন, সমর্থন জানানোয় শোকজ অধ্যাপককে

Birbhum News: উপাচার্যর পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, গত বুধবার, ২৩ তারিখ, আন্দোলন শুরু করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়া আন্দোলন অব্যাহত। উপাচার্যের ইস্তফার দাবিতে, তাঁরই বাড়ির সামনে ধর্নামঞ্চে আন্দোলন করছেন পড়ুয়ারা (Bidyut Chakraborty)। আজ আন্দোলন পড়ল অষ্টম দিনে। এদিকে, পড়ুয়া-আন্দোলনকে সমর্থন করার অভিযোগে শোকজ করা হয়েছে, এক অধ্যাপককে।

বিশ্বভারতীতে আট দিন ধরে চলছে পড়ুয়াদের আন্দোলন

গত ২৩ নভেম্বরে বিশ্বভারতীতে (Santiniketan) আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। বুধবার ছিল সেই ছাত্র আন্দোলনের অষ্টমতম দিন। উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে ধর্নায় বসেছেন আন্দোলনকারীরা।  এ দিকে, আন্দোলন সমর্থন করার অভিযোগে, শোকজ করা হয়েছে এক অধ্যাপককে (Students Protest)।

উপাচার্যর পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, গত বুধবার, ২৩ তারিখ, আন্দোলন শুরু করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দফায় দফায় ঘেরাও করা হয় উপাচার্যকে। 

পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও থাকাকালীন, নিরাপত্তারক্ষীকে ছাত্রদের উদ্দেশ্যে, গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। এর পরই, উপাচার্য, বিদ্যুত্‍ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে, অস্থায়ী মঞ্চ তৈরি করে, আন্দোলনে বসেন পড়ুয়ারা। 

আরও পড়ুন: Mamata Banerjee: মোর নাম এই বলে খ্যাত হোক...আবেগঘন লেখায় জীবনের ‘চরৈবেতি মন্ত্র’ জানালেন মমতা

আন্দোলনে শামিল, বিশ্বভারতীর গবেষক পড়ুয়া মীনাক্ষী ভট্টাটার্য বলেন, "আমাদের ৮ দিন হল। রেজাল্ট প্রকাশ। স্কলারশিপ। পৌষমেলা মেলার মাঠেই ফিরিয় আনতে হবে। ছাত্রদের হেনস্থা করা যাবে না।" দাবি দাওয়া না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। 

বিশ্বভারতীর পড়ুয়া সোমনাথ সৌ বলেন, "আন্দোলন ৮ দিনে পড়ল। অবস্থান চলছে.. চালিয়ে যাব। আন্দোলন ভাঙার জন্য ভয় দেখাচ্ছে কর্তৃপক্ষ। বিদ্যুত্‍ চক্রবর্তীর মূল মোটিভ ব্যক্তিগত জীবন নষ্ট করে দেওয়া। তারই নমুনা আমরা দেখতে পেলাম।" 

এ দিকে, আন্দোলনকারীদের সমর্থন করার অভিযোগে, বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফার সভাপতি, অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করেছে কর্তৃপক্ষ। আগামী তিন দিনের মধ্যে তাঁকে কারণ দেখাতে বলা হয়েছে। 

ছাত্র-আন্দোলনে সমর্থন জানানোয় শোকজ অধ্যাপককে!

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের সভাপতি তথা অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "ব্যক্তিগত প্রতিহিংসা। আমি নাকি উস্কানি দিয়েছি। ১৮ বছরের ঊর্ধ্বে, অ্যাডাল্ট। তাঁদের কীকরে উস্কানি দিতে পারি। যাঁদের নীতি আদর্শ অন্যের থেকে আলাদা। আমি ছাড়াও অনেক অধ্যাপক ছিলেন। আশ্রমের পিতা উপাচার্য.. তিনি বলেছেন, সন্তানসম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুলি চালিয়ে দাও। এটা শুনে আমি আর ঠিক থাকতে পারিনি। বিবেকের তারণায় এসেছিলাম।" পড়ুয়া-বিক্ষোভের জেরে, উপাচার্যের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা।  মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। 

সেরা শিরোনাম

Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget