এক্সপ্লোর

Waqf Law 2025: হাত জোড় করে প্রাণভিক্ষা, জীবনে বাঁচাতে জঙ্গিপুরে দোকানে আশ্রয় পুলিশের

Jangipur Clash Update সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যখন জঙ্গিপুর জ্বলছে, তখন পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা।

কলকাতা: ওয়াকফ বিরোধিতায় অশান্ত হয়ে ওঠে জঙ্গিপুর (Jangipur Clash)। প্রাণ বাঁচাতে দোকানে আশ্রয় নিল পুলিশ। তাড়া খেয়ে দোকানে ঢুকে শাটার নামাতে অনুরোধ করেন তাঁরা। ব্যবসায়ীদের দাবি, হাত জোড় করে প্রাণভিক্ষা চেয়েছিলেন উর্দিধারীরা। 

প্রাণ বাঁচাতে দোকানে আশ্রয়: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে তুলাকালাম কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের পরিস্থিতি হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যখন জঙ্গিপুর জ্বলছে, তখন পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা। ইমরান হকের দোকানেই আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মীরা। ব্যবসায়ীর দাবি, হাত জোড় করে প্রাণভিক্ষা চান উর্দিধারীরা। দোকানের শাটার নামাতে অনুরোধ করেন তাঁরা। উন্মত্ত জনতা দোকানে চড়াও হলেও পুলিশ কর্মীদের প্রাণরক্ষার জন্য শাটার খোলেননি ব্যবসায়ী। তার জেরে তাঁর দোকানেও ভাঙচুর চলে।

টানা ১৩ ঘণ্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে গত বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাস হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিক ভাবে মুসলিমদের উন্নতি হবে। ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, এর আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে।  এ নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করে আসছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের এই উদ্যোগ ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে।          

গতকাল জঙ্গিপুরে অশান্তির প্রেক্ষিতে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায়, মঙ্গলবার সন্ধে ৬টা থেকে, ৪৮ ঘণ্টার জন্য় BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়। জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। এদিকে রাজ্য় পুলিশের তরফে পোস্ট করে জানানো হয়, জঙ্গিপুরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। যারা হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। যারা গুজব এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে অনুরোধ, গুজব ছড়াবেন না। শান্ত থাকুন।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget