এক্সপ্লোর

Egra Incident:কোন দলের সঙ্গে যুক্ত এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ? তুঙ্গে তরজা

Political Controversy:কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ? এক দিকে যখন নিথর দেহ ও দেহাংশ উদ্ধার করতে গিয়ে হিমসিম খাচ্ছে প্রশাসন, তখনই তুঙ্গে রাজনৈতিক তরজা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ? এক দিকে যখন নিথর দেহ ও দেহাংশ উদ্ধার করতে গিয়ে হিমসিম খাচ্ছে প্রশাসন, তখনই তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তকে আগেও গ্রেফতার করা হয়েছিল। তিনি যদি তৃণমূলই হবেন, তা হলে রাজ্য পুলিশ বেআইনি বাজির মামলায় কেন তাঁকে গ্রেফতার করবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এদিকে বিজেপির পাল্টা বক্তব্য, তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন ভানু বাগ। কার্যত একসুর স্থানীয় কংগ্রেসও। 

তুঙ্গে তরজা... 
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরক ঘটেছে, তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন। তাঁর কথায়, 'ওই ব্যক্তি কোর্ট থেকে জামিন পেয়ে আবার বেআইনি কারখানা চালু করেছিল।' তাঁর আরও দাবি, কয়েক মাস আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতটি দখল করেছিল বিজেপি। স্থানীয়দের একাংশের বক্তব্য, গত ফেব্রুয়ারিতে সাহাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়। তার দখল নেয় বিজেপি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, 'এটা তৃণমূল করেনি। যাদের মদতে হয়েছে, তারাই এখন উস্কানি দিচ্ছে।' যদিও বিজেপির বক্তব্য, পঞ্চায়েত ভোটের জন্য বেআইনি বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করছিল তৃণমূল। স্থানীয় কংগ্রেসেরও বক্তব্য, ভানু ওরফে কৃষ্ণপদকে তৃণমূলেরই নেতা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, 'তৃণমূল হলে কেন রাজ্য পুলিশ বেআইনি বাজির মামলায় গ্রেফতার করবে?' কিন্তু তা হলে কী ভাবে, কার প্রশ্রয়ে তার পরও ওই কারখানা চলছিল? স্থানীয়দের একাংশের বক্তব্য, বাজি কারখানার আড়ালে সেখানে অনেক কারবার চলত। এবং এই প্রশ্রয়ের জন্য পুলিশই দায়ী, মনে করেন তাঁরা। পুলিশ এসে টাকা নিয়ে যেত, জানাচ্ছেন কেউ কেউ। শুধু তাই নয়। ওই এলাকায় আগেও বিস্ফোরণ হয়েছে বলে দাবি তাঁদের। তবে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁদের বক্তব্য একটাই। ভানু বাগ আগে সিপিএম করতেন, এখন ব্যবসা করেন। 

বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ...
এদিন সকাল ১১টা নাগাদ বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সন্ধে পর্যন্ত যা তথ্য, তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯। ৫ জন আহত হয়েছেন বলে খবর। বিস্ফোরণের তীব্রতায় ১০০ মিটার দূরে বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। বিস্ফোরণের আওয়াজ শোনা যায় ২ কিমি দূরে! রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ। কারখানা লাগোয়া ২টি পুকুরে ছিন্নভিন্ন দেহ মেলে। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এনআইএ তদন্ত চেয়ে চিঠি লিখছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন:গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget