এক্সপ্লোর

WB By-Election 2022: "জয়ের মুকুট মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে'' প্রতিক্রিয়া শত্রুঘ্নর

আসানসোলে লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। প্রায় ৩ লক্ষ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী।

আসানসোল: তৃণমূলের (TMC) প্রতীকে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা (Satrughan Sinha)। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় অবশেষে পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে। কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। পরপর দু’টো লোকসভা ভোটে জেতা আসানসোলে এবার হারলেন বিজেপি প্রার্থী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

আসানসোলে জয়ী শত্রুঘ্ন সিন্হা: ভোটের ফল প্রকাশের শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার। একইসঙ্গে এই জয়ের কৃতিত্ব এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও। প্রত্যেকের ভালবাসার কাছে আমি নতমস্তকে থাকব। প্রত্যেকের ইচ্ছার জন্যই আমি সামনে আসতে পেরেছি। এই চ্যালেঞ্জটা নিতে পেরেছি। নিজেদের থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে আমি বেশি খুশি।'' 

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রতীকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। আর তাঁর ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রও, বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে। প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্রে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটের মার্জিনে জেতেন বাবুল। এবার উপনির্বাচনে তৃণমূল শুধু সেই কেন্দ্র ছিনিয়ে নিয়েছে, তা নয়। জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। ২০১৯ থেকে আসানসোলে তৃণমূলের চমকপ্রদ উত্থান ঘটেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এবার আসানসোল লোকসভা আসনও ছিনিয়ে নিল ঘাসফুল শিবির।

আরও পড়ুন: Ballygunge Assembly By Election: কলকাতায় প্রথম জয়, তৃণমূলের হয়ে বালিগঞ্জে বিজয়ী বাবুল, কড়া টক্কর দিয়েও দ্বিতীয় সায়রা

সেরা শিরোনাম

Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget