এক্সপ্লোর

WB By Poll 2022: জামুড়িয়ায় কর্মিসভার মাধ্যমে জনসংযোগ শুরু শত্রুঘ্ন সিন্হার

সোমবার পেশ করেছিলেন মনোনয়ন। এদিন জামুড়িয়ায় কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। তারকা প্রার্থী দাবি করেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না।

কৌশিক গাঁতাইত ও রুমা পাল, আসানসোল: জামুড়িয়ায় (Jamuria) কর্মিসভার মাধ্যমে জনসংযোগ শুরু করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। দাবি করলেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না। এনিয়ে বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) প্রার্থীরা একযোগে কটাক্ষ করে বলেছেন, শত্রুঘ্ন দুর্নীতিগ্রস্ত না হলেও, তৃণমূলের ক্ষেত্রে তা খাটে না।

শত্রুঘ্ন সিন্হার জনসংযোগ: সোমবার পেশ করেছিলেন মনোনয়ন। মঙ্গলবার জামুড়িয়ায় কর্মিসভার মাধ্যমে ভোটের প্রচার শুরু করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বক্তব্য রাখার সময় তৃণমূলের তারকা প্রার্থী দাবি করেন, তাঁর বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না। তৃণমূল প্রার্থীর কথায়, “আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, তখন কোনও ভেদাভেদ করিনি, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, আমাকে বহিরাগত বলার মানে হয় না, অনেকদিন ধরেই কলকাতার সঙ্গে যুক্ত, বাংলা ছবিতে অভিনয় করেছি।’’

কটাক্ষ বিরোধীদের: শত্রুঘ্নর মুখে একথা শুনেই পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া ব্রিগেড। রানিগঞ্জে কর্মিসভায় যোগ দিয়ে এই ইস্যুতে প্রতিপক্ষকে বিঁধেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “দুর্নীতির অভিযোগ না থাকলেও তিনি কোনও বড় মাপের রাজনীতিবিদ নন, ইতিমধ্যেই উনি অফিসিয়ালি তিনটি দল ও আনঅফিসিয়ালি চারটি দল বদলেছেন, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তৃণমূল থেকে যে ফের অন্য দলে যাবেন না তার কোনও নিশ্চয়তা আছে।’’বিজেপির সুরে সুর মিলিয়ে তোপ দেগেছেন বাম প্রার্থীও। বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় বলেন, “যে দলে এসেছেন সেই দল তো দুর্নীতিগ্রস্ত, তাই একথা বলছেন শত্রুঘ্ন, আমরা লড়াই করতে প্রস্তুত।‘’

এদিকে সূত্রের খবর, সোমবার জামুড়িয়ায় কর্মিসভায় যোগ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত মণ্ডল দলের কর্মীদের উদ্দেশে বলেন, “যেখানে পিছিয়ে রয়েছি সেখানে ভাল ভাবে কাজ করতে হবে। ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি ও ব্লক সভাপতিদের অ্যাক্টিভ হতে হবে। কাজে ফাঁকি দিলে চলবে না।‘’ এরপর এদিন দলীয় কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার বার্তা দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Rampurhat Fire: 'পেট্রোল ছিটিয়ে ঘর জ্বালিয়ে দিল', ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ 'আক্রান্ত'দের

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget