এক্সপ্লোর

Rampurhat Fire: 'পেট্রোল ছিটিয়ে ঘর জ্বালিয়ে দিল', ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ 'আক্রান্ত'দের

একের পর এক বাড়িতে আগুন। ভস্মীভূত বাড়ি। জীবন্ত দগ্ধ শিশু-মহিলা। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা? কারা লাগাল আগুন? কেন ফিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি?

মনোজ বন্দ্যোপাধ্যায়, আবীর ইসলাম ও নান্টু পাল, বীরভূম: রামপুরহাটে (Rampurhat) ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের (TMC) উপ প্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। এই ঘটনায়, শিশু-মহিলা-সহ মৃত্যু হয়েছে ৮ জনের। কী হয়েছিল গতকাল রাতে? ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আক্রান্তরা।

কী বলছেন আক্রান্তরা?

অগ্নিকাণ্ডে জখম নাজিমা বিবি জানিয়েছেন, আমরা ১০ ছিলাম। ২টো বাচ্চা ছিল। ৫-৬টা মেয়ে, ১-২টো বড় মেয়ে ছিল, দরজা আমরাই বন্ধ করেছিলাম, গ্রিলে তালা দিয়েছিলাম, বোম ফেলেছে। আগুন মারবে তা জানি না গো, না হলে পালাতাম।

অগ্নিকাণ্ডে জখম নাজিমা বিবির কথায়, 'আমরা ঘরের ভিতরে ছিলাম, মধ্যে খানে দোকান আছে। বাইরে ছিলাম, বোম পরে দেখে, দোকানে ঢুকে গেলাম, শাটার আছে, বোমের ছিটা লাগবে না বলে, ঘর জ্বালিয়ে দিল, পেট্রোল ছিটিয়ে। কাপড় ছিল, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে দিল। হু হু করে জ্বলতে একেবারে দোকান-সব পুড়ে গেল।'

দোষী কারা?

বীরভূমের বুকে হত্যালীলা। নরসংহার। তৃণমূলের উপ প্রধান খুনের পর ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক বাড়িতে আগুন। ভস্মীভূত বাড়ি। জীবন্ত দগ্ধ শিশু-মহিলা। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা? কারা লাগাল আগুন? কেন ফিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি?

ঠিক কী হয়েছিল ? 

সোমবার বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামে খুন হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ! তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। তৃণমূলের উপ প্রধান খুনে অভিযুক্ত সোনা শেখের আত্মীয়র বাড়িতে ধরিয়ে দেওয়া আগুন।

জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৮ জনের। বেঘোরে প্রাণ হারান নিরীহ মহিলা-শিশু। মৃতদের আত্মীয় খুশি খাতুন জানিয়েছেন, আমরা সবাই ঘরে ছিলাম, পেট্রোল এনে ঘর জ্বালিয়ে দেয়। আমি বেঁচে গেলাম, আমার বোন-ভাই বেঁচে আছি। আমার ছোট ছোট ভাই-বোন সব মারা গেছে। আমাদের পরিবারের কেউ বেঁচে নেই, খালি আমার কাকী ও মা বেঁচে আছে, আরা তো মরমর অবস্থা।

একের পর এক উদ্ধার হয় ঝলসানো দেহ। রামপুরহাট দমকল কেন্দ্রের আধিকারিক আজিজুল হকের কথায়, কাল রাতে ধরুন ৩ খানা, আজকে অনডিউটিতে ৭খানা পেয়েছি, টোটাল সাত আর রাতে ৩, সব মিলিয়ে নয় ধরুন,বাকিগুলো বলতে পারব না, বডি একেবারে পেস্ট হয়ে গেছে।

ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা? বকটুই কি হয়ে উঠল ‘বদলাপুর’? মৃতদের আত্মীয় খুশি খাতুন আরও বলছেন, এসব বাপ্পা-রোহন এরা করেছে, ন’টার সময়। আমাদের পরিবারের সবাই মারা গেছে। পুলিশ না ছাই, ভাদু কে কে না কে মেরেছে। আমাদের বলছে, আমরা মেরেছি। আমাদের ১২ জন মারা গেছে।

আরও পড়ুন: Rampurhat Fire: রামপুরহাট হাসপাতাল থেকে 'নিখোঁজ' দগ্ধ প্রত্যক্ষদর্শী নাবালক

সব মিলিয়ে বীরভূমের বুকে ভয়ঙ্কর ঘটনা ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই ঘটনায় এখনও অবধি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget