এক্সপ্লোর

Mamata Banerjee: বড়দিনের আগেই শুরু উৎপাদন, বস্ত্রশিল্পে বড় বিনিয়োগ, মাদ্রিদ সফরের দ্বিতীয় দিনেই সুখবর মমতার

Mamata in Madrid: বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন তিনি। 

কলকাতা: লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরের দ্বিতীয় দিনেই সেখান থেকে সুখবর শোনালেন তিনি। এবছর বড়দিনের আগেই বাংলায় বস্ত্রশিল্পে বিনিয়োগ আসছে বলে জানালেন। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন তিনি। (Mamata in Madrid) 

বৃহস্পতিবার রাতে প্রথমে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাতে লেখেন, 'মাদ্রিদ। বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠকে মুখ্যমন্ত্রী'। এর কিছু ক্ষণ পর মমতা নিজেই বৈঠকের ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন'।

আরও পড়ুন: Mamata Banerjee: সৌরভের সঙ্গে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, তার আগে বহুজাতিক সংস্থার সঙ্গে আলোচনা সারলেন মমতা

সোশ্যাল মিডিয়ায় মমতা আরও লেখেন, '২০১৯ সালের বেঙ্গল গ্লোূবাল বিজনেস সামিটের সময় 'ডাউনস্ট্রিম পলিমার এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি' শীর্ষক একটি বিভাগ ছিল, তা আমাদেরই সম্মিলিত লক্ষ্যের ফলশ্রুতি ছিল। এই বড় প্রকল্পের জন্য টেম্পে সংস্থা এবং তাদের সহযোগীদের, উপযুক্ত জায়গায় বিশেষ ছাড় দিয়ে ১০০ একর জমি দেব আমরা। PU কারখানার জন্য সবরকমের সহযোগিতা করবে আমাদের সরকার। এটি পশ্চিমবঙ্গর জন্য  উন্নত, টেকসই এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতিসম্পন্ন প্রকল্প'।

স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে তিন ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক করেন। এর পর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। এই বৈঠকে থাকছেন সৌরভও। লন্ডন থেকে সোজা মাদ্রিদে পৌঁছন তিনি। 

বৃহস্পতিবার মমতার স্পেন সফরের দ্বিতীয় দিন। অভ্যাস মতোই স্পেনের রাজধানীর পথে মর্নিং ওয়াক সারেন মমতা। ঘুরে দেখেনন মাদ্রিদ সেন্ট্রাল পার্ক। রাস্তা এক শিল্পীর অ্যাকোর্ডিয়নে ঝালিয়ে নিলেন 'উই শ্যাল ওভারকামে'র সুরও।  সবমিলিয়ে সকাল সকাল প্রায় ছয় কিলোমিটার মাদ্রিদের রাস্তায় হাঁটেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget