এক্সপ্লোর

Mamata Banerjee: নেতাজি ইন্ডোর থেকে গঙ্গাসাগরের সভা, নতুন বছরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি স্থগিত

Mamata Banerjee News: নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি স্থগিত।

কলকাতা: নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একাধিক কর্মসূচি স্থগিত। ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একাধিক কর্মসূচি ছিল মমতার। সেই কর্মসূচি স্থগিত করা হল। ৩ জানুয়ারি গঙ্গাসাগরে সভা ছিল। সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখার কথা ছিল তাঁর। সেই সভাও স্থগিত রাখা হল। ৪ জানুয়ারি জয়নগরে সভা করার কথা ছিল। সেই সভাও আপাতত স্থগিত হয়ে গেল।  

কী কারণে মমতার একাধিক কর্মসূচি স্থগিত রাখা হল, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তৃণমূলের তরফেও কিছু জানানো হয়নি এ নিয়ে। তবে মমতার স্বাস্থ্য নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার কলকাতার এসএসকেম হাসপাতালে আবার দেখা যায় তাঁকে। পায়ের চোটের রুটিন চেকআপ ছিলই। এর পাশাপাশি ডান কাঁধে ছোট অস্ত্রোপচারও হয়। যদিও সেই নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee News)

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে আঘাত পান মমতা। তার পর এ বছর জুন মাসে জলপাইগুড়িতে দুর্যোগের মধ্যে পড়ে তাঁর হেলিকপ্টার। জরুরি অবতরণ করতে গেলে পায়ে এবং কাঁধে মমতা আঘাত পান। সেই সমস্যার দরুণই শুক্রবার এসএসকেএম যেতে হয়। তবে হাসপাতাল থেকে বেরনোর সময় সকলকে চিন্তা করতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন তিনি ঠিক আছেন বলে। সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানান।

আরও পড়ুন: WB New Chief Secretary: রাজ্য প্রশাসনে ফের রদবদল, নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা, রাজ্যপালের সরানো নন্দিনী হলেন স্বরাষ্ট্রসচিব

মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগের মধ্যেই রবিবার বিস্ফোরক দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "দু'টো মিটিংয়ের খবর নিন। গতকাল ২টো ৫৫ মিনিটে পিজি হাসপাতালে সুপারের দফতরে বসেছিলেন। সেখানে স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল সন্ধে ৭টা পর্যন্ত ছিলেন। আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে, সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সেখান থেকে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারকমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।"

এর পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও একদফা আলোচনা হয় বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, "দ্বিতীয় মিটিং সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। তিনি ছিলেন, তাঁর ভাইপো ছিলেন এবং নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানে আলোচনা হয়েছে, বাংলায় কী উপায়ে লোকসভা নির্বাচনে ভোট লুঠ করা যেতে পারে, সেই নিয়ে।" এ নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল। 

শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, "সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার...এর কী জবাব হতে পারে! যা মুখে আসছে, একটা দিশাহীন... সব জায়গায় এই ধরনের কথা বলছে। একটা রুটিন চেকআপ এবং ছোট চিকিৎসা ছিল। সেটি সেরে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে এত মিথ্যাচার! এক সময়ে এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং পরিবারের লোকেদের একের পর এক রাজনৈতিক প্রতিষ্ঠা, পদ, ক্ষমতা ইত্যাদি। তার পর এত মিথ্যাচার, ভগবান ক্ষমা করবেন না।"

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget