এক্সপ্লোর

Mamata Banerjee: বাড়ি গেলেন না, গেলেন না হাসপাতালেও, বর্ধমান থেকে চোট পেয়ে ফিরে সোজা রাজভবনে মমতা

CV Ananda Bose: এদিন বর্ধমানে প্রশাসনিক সভায় যোগ দিতে যান মমতা। সেখান থেকে ফেরার পথে আঘাত পান তিনি।

কলকাতা: বর্ধমান থেকে বেরনোর পথে আঘাত পেয়েছিলেন। সেই অবস্থাতেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বাড়ি বা হাসপাতালে না গিয়ে, সটান রাজভবন পৌঁছলেন। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন। হঠাৎ কেন রাজভবনে পৌঁছলেন তিনি, কী নিয়ে বৈঠক চলছে, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে আচমকা এই সাক্ষাৎ ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। রাজভবন বা নবান্নের তরফে এই সাক্ষাৎ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। (CV Ananda Bose)

এদিন বর্ধমানে প্রশাসনিক সভায় যোগ দিতে যান মমতা। সেখান থেকে ফেরার পথে আঘাত পান তিনি। কনভয়ের মধ্যে হঠাৎ ঢুকে যায় পুলিশের গাড়ি। সেই সময় গাড়ির সামনে, চালকের আসনে বসেছিলেন তিনি। চালক আচমকা ব্রেক কষলে মাথায় এবং হাতে আঘাত পান তিনি। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে আসছে, তাতে রুমাল দিয়ে মাথা চেপে ধরে থাকতে দেখা গিয়েছে মমতাকে। সেই অবস্থাতেই যদিও কলকাতার উদ্দেশে রওনা দেয় তাঁর কনভয়। 

এর পর সন্ধেয় কলকাতায় ফিরেই সটান রাজভবনে ঢুকে যান মমতা। সেখানে রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, মমতা চোট পেয়েছেন জানতে পেরেই এদিন রাজভবনের তরফে তাঁর স্বাস্থ্যের খবর নেওয়া হয়। তবে সেই কারণেই তিনি রাজভবনে গিয়েছেন, নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে জানা যায়নি। তবে আগামী ২৬ জানুয়ারি উপলক্ষে রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে অথবা ৫ ফেব্রুয়ারি যেহেতু বিধানসভার অধিবেশন, সেই নিয়ে দু'জনের মধ্যে কথা চলছে বলেও মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: বর্ধমানে আহত মুখ্যমন্ত্রী, আঘাত পেলেন মাথায়

বর্ধমান থেকে ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন মমতা। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে।  আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়। তিনি কেমন আছেন, হাসপাতালে যাওয়ার কথা ভাবছেন কিনা, জানতে চাওয়া হয় রাজভবনের তরফে।

ঘটনাচক্রে এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের ফটকেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ চলে পড়ুয়াদের। রাজ্যপালের উদ্দেশে উড়ে আসে 'গো ব্যাক' স্লোগানও। কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান পড়ুয়ারা। স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্যপালের উদাসীন বলেও দাবি করেন তাঁরা। তৃণমূল ছাত্র পরিষদ এবং DSO এই বিক্ষোভে শামিল ছিল বলে জানা যায়। বেশ কিছু ক্ষণ তার জেরে আটকে পড়েছিলেন রাজ্যপাল। পরে ভিতরে ঢোকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget