এক্সপ্লোর

Mamata Banerjee: বর্ধমানে আহত মুখ্যমন্ত্রী, আঘাত পেলেন মাথায়

Mamata Banerjee Injured: তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। সেই সময় জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: ফের আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। সেই সময় জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। তবে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎ গাড়ি ঢুকে পড়ল কী করে, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারও। 

বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে। 

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, মমতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির সামনেই আচমকা অন্য একটি গাড়ি চলে আসে। তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। গাড়ির একেবারে সামনে, চালকের পাশের আসনেই বসেছিলেন মমতা। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়। মমতার চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে মাথায় রুমাল চাপা দিয়ে থাকতে দেখা যায় মমতাকে।

আরও পড়ুন: Mamata Banerjee:‘বাংলার ব্যাপারে কোনও সম্পর্ক নেই’, ফের কংগ্রেসকে আক্রমণ মমতার, I.N.D.I.A জোটে দোলাচল

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর নিরাপত্তা পান। তাঁর কনভয়ে আঁটোসাটে নিরাপত্তা থাকে। পাশাপাশি বাড়তি পুলিশও মোতায়েন থাকে। তার পরও এমন ঘটনা ঘটল কী করে, প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারাও। এ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও বিবৃতি মেলেনি। তবে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটনা ঘটায় প্রশ্ন উঠছেই। কেন আগে থেকে রাস্তায় নজরদারি চালানো হল না, কেন ওই গাড়ি কারও চোখে পড়ল না, উঠছে প্রশ্ন।

এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে চোট পান মমতা। তার পর কলাইকুণ্ডায় আবারও আঘাত পান কিছু দিন আগে। সেই আঘাত এতটাই গুরতর ছিল যে হাসপাতালেও ভর্তি হতে হয় মমতাকে। শুধু তাই নয়, চিকিৎসার পর সংক্রমণও হয়ে যায় ক্ষতে। তাতে কলকাতার এসএসকেএম হাসাপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও অজ্ঞাত পরিচয় এক যুবক ঝুকে পড়েন। হাতে রড নিয়ে সারারাত মমতার কালীঘাটের বাড়িতেই ঘাপটি মেরে ছিলেন ওই যুবক। সেই সময়ও কড়া নিরাপত্তার বলয় টপকে ওই যুবক কী করে ঢুকে গেলেন ওঠে প্রশ্ন। তার পর মমতার বাড়ির চারিদিকের নিরাপত্তা আরও বাড়ানো হয়। তার পর আবার এই ঘটনা।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget