এক্সপ্লোর

Kolkata Local Train Rescheduled: সন্ধেয় নয়, রাত ১০টায় লাস্ট লোকাল, যাত্রীদুর্ভোগ এড়াতে সিদ্ধান্ত

Kolkata Local Train Rescheduled: আজ থেকেই রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল। যাত্রী দুর্ভোগ সামলাতে লোকালের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লোকাল চালানোর সিদ্ধান্ত।

কলকাতা: লোকাল ট্রেনের বিধি বদল। সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টায় শেষ লোকাল বিবৃতি দিয়ে জানাল নবান্ন। সোমবার থেকেই রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল। যাত্রীদের ক্ষোভ সামাল দিতেই এমন সিদ্ধান্ত । পূর্ব ঘোষণা পাল্টে আরও ৩ ঘণ্টা সময়সীমা বাড়ানো হল। রাজ্য সরকারের পরামর্শেই লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রেল।

সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্য সরকারের পরামর্শ মেনে সমস্ত লোকাল, শহরতলি এবং ইএমইউ-এর লোকাল ট্রেন পরিষেবা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হল। রাত ১০টার পর আর ট্রেন চলবে না। ৫০ শতাংশ যাত্রী নিয়েই ট্রেন চলবে।

আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে রেল। তবে এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেন এবং মালগাড়ির সময়সূচিতে কোনও রদবদল ঘটানো হয়নি। আগের মতোই চলবে সেগুলি। তবে সমস্ত যাত্রীকে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি পালন-সহ সমস্ত কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 


Kolkata Local Train Rescheduled: সন্ধেয় নয়, রাত ১০টায় লাস্ট লোকাল, যাত্রীদুর্ভোগ এড়াতে সিদ্ধান্ত

আরও পড়ুন: Howrah Train Update: চূড়ান্ত বিশৃঙ্খলা, ট্রেন না পেয়ে যাত্রী বিক্ষোভ একাধিক স্টেশনে

করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় সোমবার থেকে রাজ্যে আংশিক বিধিনিষেধ কার্যকর হয়েছে। তার আওতায় এ দিন থেকে লোকাল ট্রেনের সময়সীমাও কমিয়ে সন্ধে ৭টা পর্যন্ত করা হয়। সময়সীমা কমলেও, সমসূচিতে সে ভাবে বদল করা হয়নি। দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান বাড়লে ভিড় বাড়বে, তা থেকে সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কা করেই সময়সূচি আগের মতোই রাখা হয়। 

কিন্তু তাতে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কর্মসূত্রে গ্রাম থেকে শহর রোজ যাতায়াত করেন যে সমস্ত মানুষ, সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। লকডাউনে ট্রেন পরিষেবা বন্ধ থাকায়  বহু মানুষ কাজ হারিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের নতুন জায়গায় কাজে ঢুকেছেন যাঁরা, তাঁরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। প্রশ্ন তোলেন, ৭টায় শেষ ট্রেন ছাড়লেও, কাজের সময়ে পরিবর্তন হচ্ছে না। সে ক্ষেত্রে বাড়ি ফিরবেন কী করে। সোমবার তাই একাধিক স্টেশনে হুড়োহুড়ি চোখে পড়ে। পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget