এক্সপ্লোর

Howrah Train Update: চূড়ান্ত বিশৃঙ্খলা, ট্রেন না পেয়ে যাত্রী বিক্ষোভ একাধিক স্টেশনে

গতকাল নবান্নে ঘোষণা হওয়ার পর এই দফার বিধি-নিষেধের প্রথম দিন আজ। আর প্রথম দিনেই চূড়ান্ত হয়রানির ছবি ধরা পড়ল।

হাওড়া: স্টেশনে ট্রেন নেই। হাওড়া স্টেশনে (Howrah Station) তুমুল বিশৃঙ্খলার ছবি। হাওড়া(Howrah)-মেদিনীপুর(Midnapur) শাখায় ট্রেন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। বিকেল ৫টায় শেষ ট্রেন ছেড়ে গেছে বলে অভিযোগ। এ বিষয়ে এখনও পর্যন্ত মেলেনি রেলের কোনও প্রতিক্রিয়া। একই ছবি বালিগঞ্জ (Baliganj), দমদম (Dumdun), ব্যারাকপুরেও (Barakpore)।

গতকাল নবান্নে (Nabanna) ঘোষণা হওয়ার পর এই দফার বিধি-নিষেধের প্রথম দিন আজ। গতকাল জানানো হয়েছিল আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। শুধু তাই নয় সংক্রমণ ঠেকাতে সন্ধে ৭টা পর্যন্ত ট্রেন চলার নির্দেশিকা দেওয়া হয়। আজ প্রথম দিনেই চূড়ান্ত হয়রানির ছবি ধরা পড়ল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যাত্রী বিক্ষোভের কারণে হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন। ঘোষণা করা হয়েছে ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মেদিনীপুর স্পেশাল। 

অন্যদিকে ভিড়ের চাপে দমদমে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। সাড়ে ৫টার আপ বনগাঁ লোকাল থেকে পড়ে আহত হন এক মহিলা। বারুইপুর স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আহত মহিলা। ডাউন ডায়মন্ড হারবার লোকাল থেকে পড়ে যান বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন তিনি।

উল্লেখ্য, লোকাল নিয়ে যাত্রী বিক্ষোভ সামলাতে শেষপর্যন্ত বিধি বদল। সন্ধে ৭টার বদলে রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল। আজ থেকেই নির্দেশ কার্যকর হবে বলে রেল সূত্রে খবর। পূর্ব ঘোষণা পাল্টে আরও ৩ ঘণ্টা সময়সীমা বাড়ানো হল। 

রাজ্য সরকারের পরামর্শেই লোকাল ট্রেনের সময়সীমা বাডা়নো হয়েছে বলে জানিয়েছে রেল। সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্য সরকারের পরামর্শ মেনে সমস্ত লোকাল, শহরতলি এবং ইএমইউ-এর লোকাল ট্রেন পরিষেবা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হল। রাত ১০টার পর আর ট্রেন চলবে না। ৫০ শতাংশ যাত্রী নিয়েই ট্রেন চলবে।

আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে রেল। তবে এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেন এবং মালগাড়ির সময়সূচিতে কোনও রদবদল ঘটানো হয়নি। আগের মতোই চলবে সেগুলি। তবে সমস্ত যাত্রীকে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি পালন-সহ সমস্ত কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Omicron: ওমিক্রন আতঙ্কে বন্ধ পর্যটনকেন্দ্র, দার্জিলিং থেকে দিঘা-ফিরছেন পর্যটকরা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

ভিডিও

Brazil Football Team: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল টিম
RG Kar News: সিটের ভূমিকাতেও অসন্তোষ, তদন্তের গোড়া থেকেই CBI ভয় দেখাত, অভিযোগ অভয়ার মায়ের
Lalbaba Rice : খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ নিয়ে বিশেষ আলোচনা, পার্টনার হিসেবে ছিল লালবাবা রাইস
Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget