এক্সপ্লোর

WB Dengue: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, একশো শয্য়ার আলাদা ইউনিট খুলল পুর হাসপাতাল

Dengue Update: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য়ের ডেঙ্গি পরিসংখ্যান। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০১, বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জয়ন্ত পাল, কলকাতা: রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালে (South Dum Dum Municipality Hospital) খোলা হয়েছে একশো শয্য়ার আলাদা ইউনিট। জঞ্জাল ফেলা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipla Corporation)।

বাড়ছে ডেঙ্গির দাপট:

উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য়ের ডেঙ্গি পরিসংখ্যান। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০১, বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে দেওয়া তথ্য-পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত সপ্তাহে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন।শহর এলাকার থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ বেশি। ৭২ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ ডেঙ্গি আক্রান্ত। শহরে ডেঙ্গি আক্রান্তের হার ২৮ শতাংশ সম্প্রতি ৪০০ রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়। তার মধ্য়ে ৩০০টি রক্তের নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩ শতাংশ ডেঙ্গি রোগী ডেঙ্গ্ ৩ ভাইরাসে সংক্রমিত। ১৭ শতাংশ রোগী ডেঙ্গ্ ২ ভাইরাসে সংক্রমিত। ১৫ শতাংশের শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গ ৪ ভাইরাস। 

উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থির মধ্যেই দক্ষিণ দমদম পুরসভা এলাকায় পড়ে রয়েছে জঞ্জাল। স্থানীয় ৩১ নম্বর ওয়ার্ডের পাতিপুকুর পল্লিশ্রীতে জরাজীর্ণ পার্কে বৃষ্টির জলে মিলেছে মশার লার্ভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জঞ্জাল সাফাই করা হয় না। দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে মাস খানেক আগে ডেঙ্গিতে এক মহিলার মৃত্য়ু হয়। তারপরেই সক্রিয় হয়েছে পুরসভা। পুরসভার হাসপাতালে ১০০ শয্য়ার আলাদা ইউনিট খোলা হয়েছে। জঞ্জাজ জমে থাকা নিয়ে আইনত ব্য়বস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা।

ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও। ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। তারপরেও জঞ্জাল পড়ে থাকলে সব বাড়িকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের কলকাতা পুরসভার ১০ নম্বর বোরোর বৈঠকে। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এদিন মৌলানা আজাদ কলেজ থেকে মিছিল করে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় মধ্য কলকাতা জেলা কংগ্রেস। মেয়রের পদত্য়াগের দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

আরও পড়ুন: Jalpaiguri News: মহারাষ্ট্রে ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ভিনরাজ্য়ে কাজে গিয়ে মৃত বাংলার দুই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget