এক্সপ্লোর

Jalpaiguri News: মহারাষ্ট্রে ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ভিনরাজ্য়ে কাজে গিয়ে মৃত বাংলার দুই

কাজের খোঁজে গিয়েছিলেন ভিনরাজ্যে।ভেবেছিলেন, কিছু টাকা উপার্জন করে বাড়ি ফিরবেন। তাঁরা ফিরছেন, তবে কফিনবন্দি হয়ে।

রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: মহারাষ্ট্রের (Maharastra) থানেতে সেতু নির্মাণের সময় মর্মান্তিক দুর্ঘটনা। ক্রেন ও স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হল ২০ জনের। আহত হয়েছেন ৩ জন, এখনও নিখোঁজ ৮। মৃতদের মধ্যে রয়েছেন ধূপগুড়ির ২ বাসিন্দা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অনিশ্চয়তার অন্ধকারে পরিবার।

ভিনরাজ্য়ে কাজে গিয়ে মৃত বাংলার দুই: কাজের খোঁজে গিয়েছিলেন ভিনরাজ্যে। ভেবেছিলেন, কিছু টাকা উপার্জন করে বাড়ি ফিরবেন। তাঁরা ফিরছেন, তবে কফিনবন্দি হয়ে। পরিজনদের মুখে হাসি ফোটাতে গিয়ে পরিবারের সবাইকে কাঁদিয়ে ছেড়েছেন তাঁরা। মহারাষ্ট্রের থানেতে ক্রেন দুর্ঘটনায় মৃত ২০ জন। তাঁদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও।

প্রশাসন সূত্রে খবর, থানের সাহাপুর এলাকায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। ভোরে সেখানে কাজ করছিলেন কর্মীরা। নির্মীয়মাণ সেতুতে স্ল্যাব তোলার সময় শ্রমিকদের মাথার ওপর ভেঙে পড়ে ক্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। মৃতদের মধ্য়ে রয়েছেন ধুপগুড়িরর পশ্চিম ডাউকিমারির বাসিন্দা গণেশ রায় (৩৮) এবং ধুপগুড়িরই উত্তর কাঠুলিয়ার বাসিন্দা প্রদীপ রায় (৩৬)। প্রিয়জনের মর্মান্তিক পরিণতির পর কান্নার রোল দুই পরিবারে। মৃত গণেশ কায়ের আত্মীয় নীলকান্ত ঋষি বলেন, “১০০০ ছেলে বাইরের রাজ্যে। গ্রামে কোন কাজ নেই। পরিবারকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হল।’’দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন, এখনও নিখোঁজ ৮। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে শাহপুরের সরলাম্বে গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সম্র্ুদ্ধি এক্সপ্রেসের তৃতীয় দফার নির্মাণকাজে যুক্ত ছিলেন কর্মীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে হাত লাগান পুলিশকর্মী, দমকলকর্মী ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এই দুর্ঘটনা প্রসঙ্গে ট্যুইটারে PMO থেকে লেখা হয়, 'মহারাষ্ট্রের শাহপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত। যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। দুর্ঘটনায় জখমদের আরোগ্য কামনায় প্রার্থনা করি। দুর্ঘটনাস্থলে কাজ করছে NDRF ও স্থানীয় প্রশাসন। যাঁরা আক্রান্ত তাঁদের সহায়তায় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। PMNRF থেকে মৃতদের পরিবারকে  লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।' মহারাষ্ট্র সরকারের তরফেও সাহায্যের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেন, 'মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা কাজ করছিল। ঘটনায় পুঙ্খনাপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

আরও পড়ুন: IAS Success Story: সকালে ডিম বিক্রি, বিকেলে কলেজে পড়া, লড়াইয়ের আরেক নাম IAS মনোজ কুমার রায়


সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget