এক্সপ্লোর

WB Dengue: সাত দিনে আক্রান্ত প্রায় ৫০০, রাজ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি

Dengue Update: স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, শুধুমাত্র সাত দিনে নতুন করে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ জন।

কলকাতা: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য় অনুযায়ী, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৭ দিনে রাজ্য়ে  ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫০০-র কাছাকাছি মানুষ। চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায়। আর এই আবহেই, ডেঙ্গির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়ে হেনস্থার অভিযোগ তুললেন বিধাননগর পুরসভার স্বাস্থ্য়কর্মী। 

ঊর্ধ্বমুখী ডেঙ্গি গ্রাফ: স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, শুধুমাত্র সাত দিনে নতুন করে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ জন। ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত, মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্য়া ৬৮, মালদায় ৫৩, হুগলিতে ৫১, পাশাপাশি উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য়া ৫০, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সংখ্য়াটা ৪৪, দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে ৩২, অন্য়দিকে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন।

স্বাস্থ্য দফতরের থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৬৪০ জন। গত বছরের মতো সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়, সেখানে আক্রান্তের সংখ্য়া ৩৬৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্য়া ৩২৫। হুগলিতে আক্রান্তের সংখ্য়া ২৫০। এদিকে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনায় ১৮০ এবং পূর্ব বর্ধমানে ১৫০ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। গত বছর রাজ্য়ের ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। শহর থেকে জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার ধনধান্য় পেক্ষাগৃহে রাজ্যের সব পুরপ্রধান, পুরসভার আধিকারিক এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিকে গতকাল সোমবার, বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা পরিদর্শনে আসে বিধাননগর পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা। তাঁদের দাবি, সেখানেই একটি বাড়ির বাইরে গাছের টবে জমা জলে প্রচুর ডেঙ্গির লার্ভা দেখতে পান তাঁরা। অভিযোগ, সেই নিয়ে প্রশ্ন করতে গেলেই বাড়ির ভাড়াটে, তাঁর পোষ্য় কুকুরকে লেলিয়ে দেন তাঁদের পিছনে। কুকুরের কামড়ে জখম এক মহিলা আধিকারিক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura News: খালের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত, প্রাণ গেল কৃষকের

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget