এক্সপ্লোর

Bankura News: খালের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত, প্রাণ গেল কৃষকের

Farmer Death: স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই খাল পারাপার করার জন্য একটি কংক্রিট সেতু তৈরি করে দেওয়া হোক।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বৃষ্টির জলে খালের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতাযাত। জমিতে চাষ করতে যাওয়ার পথে জলে ডুবে মৃত্যু হল কৃষকের। দেহ উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষমেশ রবিবার সকালে উদ্ধার করা হয় দেহ। হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

জীবনের ঝুঁকি নিয়ে যাতাযাতে গেল প্রাণ: বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের পাটিত গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পাটিত খাল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই খাল পারাপার করার জন্য একটি কংক্রিট সেতু তৈরি করে দেওয়া হোক। বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে পাটিত খাল। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই চলছে পারাপার। পাটিত গ্রামের বাসিন্দা উপানন্দ মণ্ডল (৫৪)। পেশায় কৃষক উপানন্দ গতকাল খাল পেরিয়ে নিজের জমিতে চাষ করতে যাচ্ছিলেন। হঠাৎই পড়ে যান তিনি। খালের জলে তলিয়ে যায় ওই কৃষক। খবর যায় গ্রামে ও পরিবারের কাছে।

অবশেষে উদ্ধার দেহ: প্রাথমিকভাবে তল্লাশি শুরু করেন স্থানীয়রাই। বহু খোঁজাখুঁজি করার পর তাঁকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিড বোর্ড নামিয়ে সন্ধে পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। ফের এদিন সকালে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা খালের জলে বহু খোঁজাখুঁজি করার পর ওই কৃষককে জলে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।            

গতকালই বাঁকুড়ার কোতুলপুরে জলের তোড়ে ভেসে যায় খালের ওপর তৈরি কংক্রিটের সেতু। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডিঙাল খালের পাশে সংযোগকারী রাস্তা ধুয়েমুছে সাফ হয়ে যায়। দু’পাড় ভাসিয়ে বইছে খালের জল। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা দু’-ফসলি, তিন-ফসলি জমি। চোখের সামনে ফসলি জমি হারিয়ে বছরভর অনাহারে কাটানোর আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ক্ষতিপূরণের ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Flood Situation: ফুঁসছে নদী, জলের তলা চাষের জমি, বর্ষায় যন্ত্রণার ছবি জেলায় জেলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget