এক্সপ্লোর

WB Election 2021: 'প্রতিশ্রুতিই সার' ... দেড় মাস ধরে জলকষ্ট চরমে বাঁকুড়ার এই গ্রামে

পাতালখুরী গ্রামে নয় নয় করে আড়াইশোটি পরিবারের বাস। তাদের সুবিধার্থে রয়েছে ১২ টি 'টাইম কল'।  কিন্তু গত দেড় মাসে সেই সব কল থেকে জল পড়েনি এক ফোঁটাও।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া :  পাতালখুরী গ্রাম। ' নির্বাচন আসে। নির্বাচন যায়। কিন্তু জল-সমস্যার সমাধান হচ্ছে কই ? ' ... দীর্ঘদিন ধরে 'টাইম কলে জল' না পেয়ে কার্যত প্রবল সমস্যার মুখে গ্রামের প্রায় ২৫০ পরিবার।  সামান্য কিছুদিন নয়, দীর্ঘ দেড় মাস ধরে গ্রামে পানীয় জলের সরবরাহ বন্ধ। পাতকুয়ো, নলকূপ আছে ঠিকই, কিন্তু সেই জল রান্না করা বা পান করার উপযুক্ত নয়। দাবি আমজনতার। ভোটের আবহেও কলগুলির সামনে বালতি, কলসি ও অন্যান্য পাত্র নিয়ে পানীয় জলের অপেক্ষায় মানুষ।  

গ্রামবাসীরা জানাচ্ছেন, চাষের কাজের জন্য তাঁরা ভরসা করেন বৃষ্টির জলের উপরেই। অন্যদিকে পানীয় ও গৃহস্থালির অন্যান্য কাজের জন্য নল বাহিত জলের উপর নির্ভরশীল বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। গ্রামের নলকূপ ও পাতকুয়োর জলও ব্যবহার উপযোগী নয়। 

সকাল হতে না হতেই, পানীয় জলের আশায় 'টাইম কলের' সামনে খালি বালতি কলসি হাঁড়ি লাইন দিয়ে পেতে আসেন বাঁকুড়ার জগদাল্লা দু'নম্বর পঞ্চায়েতের পাতালখুরী গ্রামের বাসিন্দারা।  দীর্ঘ দেড় মাস গ্রামের ১২ টি নল বাহিত কলের মুখ দিয়ে এক ফোটাও জল পড়েনি। '' ভোট আছে ভোট যায়। প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় বাম ডান গেরুয়া সহ বিভিন্ন প্রার্থীর গলায়, কিন্তু আদতে মানুষের তৃষ্ণার্ত গলা পর্যন্ত পৌঁছায় না পানীয় জল। '' অভিযোগ বাসিন্দাদের। 

পাতালখুরী গ্রামে নয় নয় করে আড়াইশোটি পরিবারের বাস। তাদের সুবিধার্থে রয়েছে ১২ টি 'টাইম কল'।  কিন্তু গত দেড় মাসে সেই সব কল থেকে জল পড়েনি এক ফোঁটাও। ঘরে ঘরে নলবাহিত বিশুদ্ধ জল পৌঁছে যাবে, এই প্রতিশ্রুতি প্রায়শই শোনা যায় স্থানীয় প্রশাসনের মুখে। গ্রামবাসীরা বলছেন, গত বিধানসভা ভোটের আগেও প্রচারে মূল ইস্যু হয়ে উঠেছিল পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়টি। এই প্রতিশ্রুতি দিয়ে গতবারও ভোট চেয়েছিলেন প্রার্থীরা। কিন্তু ইদানীং এই পরিষেবার অবস্থা বেহাল। 

গ্রামের মানুষকে সকালবেলা হলেই গ্রাম থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে নন্দীগ্রাম, জেঠিয়া, ভাগাবাঁধ পুয়াবাগান সহ বিভিন্ন গ্রামের জল সংগ্রহ করতে যেতে হয়। 

ভোটের আবহে এই ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির দাবি, গত লোকসভা নির্বাচনে পর থেকেই পাতালখুরী গ্রামে তাদের সংগঠন মজবুত করেছে গেরুয়া শিবির। এবার বিধানসভা নির্বাচনে অধিকাংশ মানুষই বিজেপির হয়ে পদ্মফুলে ছাপ দিয়েছেন বলেই মনে করছেন তাঁরা। আর সে কারণেই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই গ্রামের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান অবশ্য সমস্যার কথা প্রথমে শোনেনইনি নেই বলে দাবি করেছেন। লিখিত আকারে সমস্যার কথা পঞ্চায়েতে জানানো হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget