এক্সপ্লোর

WB Election Result: জিটিএ কার হাতে? শিলিগুড়িতে শেষ হাসি কার? আজ ফলঘোষণা

West Bengal Poll Result 2022: গত ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ-র নির্বাচন হয়েছিল। আজ, ২৯ জুন তার ফল ঘোষণা হবে।


কলকাতা: আজ, ২৯ জুন একাধিক নির্বাচনের ফল বেরবে। গত ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ-র নির্বাচন হয়েছিল। আজ, ২৯ জুন তার ফল ঘোষণা হবে। একই দিনে ভোট হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫টি পুরসভার ৫টি ওয়ার্ডে। সেগুলিরও ফল প্রকাশিত হবে। তার আগে তুঙ্গে রয়েছে গণনা পর্বের প্রস্তুতি। তার সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থাও তুঙ্গে রয়েছে।  

পাহাড়ে ভোট:
এক দশক পর গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-র ভোট হয়েছে পাহাড়ে। ২৬ জুনের ভোটের পরে, আজ ২৯ জুন ফলপ্রকাশ। একই সঙ্গে ফলঘোষণার উত্তেজনা সমতলেও। কারণ একই দিনে প্রকাশিত হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের ফল। পাহাড় থেকে উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ি, গণনাপর্ব ঘিরে সর্বত্র সেরে ফেলা হয়েছে প্রস্তুতি। 

কোথায় কোন ভোটগণনা:
GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা কেন্দ্র দার্জিলিং। ১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোট গণনা কার্শিয়ংয়ে।  ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কালিম্পং জেলায়। ৩ টি কেন্দ্রে ৪৫টি আসনের ভোট গণনা ঘিরে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে স্ট্রংরুম। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন। তার সঙ্গে মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের। মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও  ফাঁসিদেওয়া --- ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। 

পুরভোটেরও ফল:
রাজ্যের ৫ পুরসভার ৫টি ওয়ার্ডে উপনির্বাচনেরও আজ ফল প্রকাশ। এর মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড রয়েছে। পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও রয়েছে। 

প্রশাসন সূত্রে খবর, ঝালদার গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ৪ জন ডিএসপি, একজন এসপিডিও এবং ৪ জন ইন্সপেক্টর।

আরও পড়ুন: শৌচাগারে টাকা উদ্ধারের চেষ্টায় ভিন রাজ্যে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget