এক্সপ্লোর

Kolkata News: ‘শিল্পে সমাধান’, কৃষি নির্ভর নয়া প্রকল্প আনছে রাজ্য, ঘোষণা শীঘ্রই

WB Government: কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য খুব শীঘ্রই এই নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার।

কলকাতা: হাজারো বিতর্ক সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচননে বিপুল জনসমর্থন মিলেছে। সামনে লোকসভা নির্বাচনে রয়েছে মরিয়া লড়াই। সেই আবহে নয়া প্রকল্প নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার (WB Government)। নয়া এই প্রকল্প হতে চলেছে কৃষিনির্ভর। প্রকল্পের নাম রাখা হয়েছে 'শিল্পে সমাধান'। বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় না থেকে, ছোট শিল্পের পরিসর বৃদ্ধি করাতেই নজর রাজ্যের (Kolkata News)। 

২ কোটি টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দেবে রাজ্য সরকার 

কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য খুব শীঘ্রই এই নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার ২ কোটি টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দেবে। মাঠ থেকে ফসল তোলার পর, তা মজুত, প্যাকেট বন্দি করা থেকে শুরু করে বাজারে বিক্রির পরিকল্পনা, বিপণনের গোটা প্রক্রিয়াকে এই ঋণের আওতায় আনা হচ্ছে। 

কর্মসংস্থানের প্রশ্নে এযাবৎ একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সড়ক প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখায়, সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছে রাজ্য। সেই আবহে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই একাধিক নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারও অপেক্ষায় বসে না থেকে, 'শিল্পে সমাধান' প্রকল্পের মাধ্যে রাজ্য সেই পথেই এগোতে চাইছে।

আরও পড়ুন: WB Assembly Session: মণিপুর হিংসা থাকবে আলোচনায়! সোমবার শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের নতুন নাম 'খেলা হবে'-র ঘোষণা হয়। মমতা বলেন, "১০০ দিনের টাকা যতদিন না দিচ্ছে, মানুষ কী কাজ করবেনা? করবে। আমরা জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করিয়েছি। মনে রাখবেন বাংলা ১০০ দিন না পরলেও ৪০-৫০ দিন করাতে পারে। আগামী দিন ১০০ দিনের কাজ করবে বাংলা। প্রোগ্রামটার নাম হবে খেলা হবে।"

সামাজিক প্রকল্পেই ভরসা রাজ্যের, ২১-এর মঞ্চ থেকেই মিলল ইঙ্গিত

২০২১ বিধানসভা ভোটের আগে পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসে যে শব্দবন্ধ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছিল, সেই শব্দবন্ধই এবার খাতায় কলমে স্বীকৃতি পেতে চলেছে সরকারি প্রকল্প হিসেবে। নয়া সেই প্রকল্পের তালিকায় রয়েছে 'শিল্পে সমাধান'। বিভিন্ন সামজিক, গ্রামনির্ভর প্রকল্পের সুফল ইতিমধ্যেই ঘরে তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। লোকসভা নির্বাচন এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও সেই পথেই এগোচ্ছে তারা।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget