এক্সপ্লোর

WB Assembly Session: মণিপুর হিংসা থাকবে আলোচনায়! সোমবার শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

Manipur Violence: গত দুই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সুদীপ্ত আচার্য, কলকাতা: মণিপুর নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর হিংসার প্রসঙ্গ উঠতে চলেছে রাজ্য বিধানসভাতেও (WB Assembly Session)। সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভয়র বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানে মণিপুরের প্রসঙ্গ উঠতে পারে বলে শোনা যাচ্ছে। বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক রয়েছে। তার পরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে (Manipur Violence)।

মণিপুর হিংসায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

গত দুই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া প্রায় ৪০ হাজারের বেশি মানুষ। সেই নিয়ে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। ২১ জুলাই সমাবেশে মমতাও সেই নিয়ে নিশানা করেছিলেন কেন্দ্রকে। 

তবে মণিপুরে আগুন স্তিমিত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং লাগাতার নৃশংসতার খবর সামনে আসছে। সেই আবহে সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সূত্রের দাবি, বিধানসভার বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: Howrah Mangalahat: বিধ্বংসী আগুনে ভস্মীভূত মঙ্গলাহাট, 'সংসার কীভাবে চালাব?' কান্নায় ভাঙলেন ব্যবসায়ীরা

শনিবার এ নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, অধিবেশনের জন্য আগেই রাজ্যপালের কাছে আবেদন করা হয়েছিল। রাজ্যপাল কেরলে একটি কাজে ব্যস্ত ছিলেন। তাই জবাব আসতে দেরি হয়েছে। বিধানসভায় কী কী বিল নিয়ে আলোচনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, সূত্রের দাবি, মণিপুর নিয়ে এবারের বিধানসভার অধিবেশনে আলোচনা হতে পারে।

যদিও অধ্যক্ষ জানিয়েছেন, সর্বদলীয় বৈঠকের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তাঁর কথায়, "প্রশাসন মারফত বিধায়কদের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হবে।"

বিধানসভায় মণিপুর প্রসঙ্গ! সর্বদল বৈঠকে সিদ্ধান্ত হবে

যদিও বিজেপি-র বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, "তৃণমূল কী করবে তা আমাদের জানা নেই। মণিপুর নিয়ে কোনও প্রস্তাব আনা হবে কি না, আনা হলে কবে, সে সম্পর্কে কোনও তথ্য নেই। আমাদের পদক্ষেপ কী হবে, তা মঙ্গলবার পরিষদীয় বৈঠকে ঠিক হবে।" সোমবার সকাল ১১টায় হবে সর্বদল বৈঠক। ১২টা থেকে শুরু হবে বিধানসভার বাদল অধিবেশন।

মণিপুর নিয়ে এযাবৎ একাধিক বার মুখ খুলেছেন মমতা এবং তৃণমূল নেতৃত্ব। মুখে 'বেটি বাঁচাও' বললেও, আসলে মণিপুরের মেয়েদের নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারে ভাবিত নয় বলে অভিযোগ করেন তিনি। অনুমতি পেলে মণিপুর যেতে চান বলেও জানিয়েছেন। তাই বিধানসভাতেও মণিপুর প্রসঙ্গ তুলে ধরা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget