এক্সপ্লোর

CV Ananda Bose: ধনকড়ের পথেই রাজ্যপাল বোস, স্পিকারকে বাদ দিয়ে চিঠি ডেপুটিকে, শপথ ঘিরে চরমে সংঘাত

West Bengal Assembly: মঙ্গলবার বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ধূপগুড়িতে সম্প্রতি জয়ী হয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।

কলকাতা: রাজ্য এবং রাজভবনের সংঘাতে ইতি পড়ার লক্ষণ নেই। বরং আরও এক ধাপ চড়ল পারদ। পূর্বসূরি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পথে হেঁটে, ধূপগুড়িতে তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়কে (Biman Banerjee) বাদ দিয়ে বিধানসভায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল বোস। সেই নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। বিধানসভার অধ্যক্ষের অসম্মানের অভিযোগ। 

মঙ্গলবার বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ধূপগুড়িতে সম্প্রতি জয়ী হয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। একটি একটি করে দিন পেরিয়ে গেলেও, এখনও শপথগ্রহণ হয়নি তাঁর। সোমবার শেষ মেশ চিঠি পেয়েছেন তিনি। কিন্তু তাঁকে শপথগ্রহণ করাতে বিধানসভায় যে চিঠি দিয়েছেন রাজ্যপাল বোস, তা স্পিকার নয়, ডেপুটি স্পিকারের উদ্দেশে লেখা হয়েছে। সেই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। আশিস সাফ জানিয়েছেন, "বিধানসভার অধ্যক্ষকে অসম্মান করা হয়েছে। আমি শপথগ্রহণ করাব না। অতীতে যা করেছি, এবারও তা-ই করব।" এই মুহূর্তে বীরভূমে রয়েছেন আশিস। তাঁকে দায়িত্ব দেওয়া হলেও, তা পালনে অপারগ থাকবেন বলে জানিয়েছেন।

রাজ্যপাল বোসের এই পদক্ষেপ, তাঁর পূর্বসূরি ধনকড়ের আমলের স্মৃতি ফিরিয়ে আনছে। কারণ তৃণমূলের টিকিটে বাবুল সুপ্রিয় বলিগঞ্জ থেকে জয়ী হওয়ার পর, তাঁর শপথগ্রহণ ঘিরেও এমনই পরিস্থিতি দেখা দিয়েছিল। বাবুলকে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে চিঠি লিখেছিলেন ধনকড়। তাতে রাজি হননি আশিস। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়। তাতে স্পিকারই শেষ মেশ শপথগ্রহণ করান বাবুলকে। 

আরও পড়ুন: SSC Case: ৩৫টি ভুয়ো অ্যাকাউন্ট থেকে লেনদেন, যুক্ত ছিলেন পার্থও, নিয়োগ দুর্নীতিতে CBI রিপোর্ট

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "আমি রাজভবনের প্রতিনিধি নই। রাজ্যপালের মুখপাত্রই নই আমি। রাজ্যপাল কি এক্তিয়ার বহির্ভূত কিছু করেছেন? রাজ্যপাল হয়তো মনে করেছেন, ডেপুটি স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউসের প্রতি তাঁরও দায়বদ্ধতা রয়েছে। তাঁকেও যে আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে, তার জন্যই হয়ত এই মর্যাদা দিয়েছেন।"

স্পিকারকে বাদ দেওয়া নিয়ে অন্য তত্ত্বও তুলে ধরেন শমীক। কটাক্ষের সুরে বলেন, "স্পিকারের তো দৃষ্টিশক্তির অভাব রয়েছে! কৃষ্ণকল্যাণী, মুকুল রায়কেও এখনও বিজেপি বলে মনে করছেন। দেখতে বোধহয় একটু সমস্যা আছে ওঁর। কাকে শপথ গ্রহণ করাতে গিয়ে, কাকে করাবেন, পরে আবার চক্রান্তের গল্প উঠে আসবে। একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্যই হয়ত রাজ্যপাল স্পিকারকে ভরসা করতে পারেননি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget