এক্সপ্লোর

SSC Case: ৩৫টি ভুয়ো অ্যাকাউন্ট থেকে লেনদেন, যুক্ত ছিলেন পার্থও, নিয়োগ দুর্নীতিতে CBI রিপোর্ট

Calcutta High Court: নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে CBI.

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে বলে জানা গেল। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও  (Partha Chatterjee) এমন একাধিক ভুয়ো সংস্থা খুলে রেখেছিলেন। ফরেন্সিক বিভাগের সাহায্য নিয়ে সেগুলির খুঁটিনাটি তথ্য় তুলে আনার চেষ্টা চলছে। 

নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে CBI. তাতেই এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। CBI সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। সংস্থাগুলির ডিরেক্টর হিসেবে যাঁরা রয়েছেন, তাঁরা নিজেরাও জানেন না যে তাঁরা কোনও সংস্থার পদে রয়েছেন। এ নিয়ে গোয়েন্দাদের বয়ানও দিয়েছেন তাঁরা। অর্থাৎ অজ্ঞাতেই কাগজে-কলমে অনেকের নাম ভুয়ো সংস্থার মালিক ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে। 

আদালতে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, প্রত্যেকটি ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে CBI-এর ফরেন্সিক বিভাগের সহযোগিতায় অ্যাকাউন্টগুলির অডিট চলছে। অডিট সম্পন্ন হলে আসল সুবিধাভোগীদের নাম সামনে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় গোয়েন্দারা। কার হাত ঘুরে, কোন পথে, কার হাতে টাকা পৌঁছে যায়, সেই রহস্য় উদঘাটন করা যাবে বলে আশা তাঁদের। 

আরও পড়ুন: Howrah Dengue Update : পুজোর মুখে আরও ভয়াবহ ডেঙ্গি? ভয় ধরাচ্ছে হাওড়ার পরিসংখ্যান

CBI সূত্রে দাবি, বিভিন্ন সময় ভুয়ো সংস্থাগুলি তৈরি করা হয়। সেখান থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়। এই অ্যাকাউন্টগুলির একটি থেকে অন্যটিতে ঘুরে ঘুরেই হাতবদল হয় কোটি কোটি টাকা। কালো টাকা সাদা করতেও এই অ্যাকাউন্টগুলিই ব্যবহৃত হয় বলে রিপোর্টে দাবি করেছে CBI. ফরেন্সিক অডিট হাতে আসার অপেক্ষা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আদালতে জমা দেওয়া রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। 

এ দিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও তৎপর হয়েছে CBI. OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিভিন্ন ঠিকানায় চলছে তল্লাশি। হাওড়ার দাশনগর ও জগাছায় তল্লাশি চালাচ্ছে CBI। সংস্থার দুই অংশীদার পার্থ সেন এবং কৌশিক মাজির বাড়িতে এদিন অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদও করে CBI.  

সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়, কার মাধ্যমে তাঁদের সংস্থাকে OMR শিট মূল্যায়নের বরাত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ? চুক্তিতে কী কী ছিল? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? তিনি কী নির্দেশ দিতেন? বিশেষ সুবিধা দেওয়ার জন্য, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা পাঠানো হয়েছিল কি না। OMR শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কোনও প্রভাব খাটাতেন? ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত কিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget