এক্সপ্লোর

WB Madhyamik Results 2022: মাধ্যমিকের ফলে এবারও জেলার জয়জয়কার, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

WBBSE Board 10th Result 2022: পাসের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। ওই জেলায় পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।  কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাসের হার ৯৪ শতাংশের বেশি।

কলকাতা: এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ফল প্রকাশ করে জানান, এবছর পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লক্ষ। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। পাস করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। পাসের হার ৮৬ দশমিক ৬০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৫ শতাংশ।   

পাসের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। ওই জেলায় পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।  কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাসের হার ৯৪ শতাংশের বেশি। উত্তর ২৪ পরগনায় পাসের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ।  দক্ষিণ ২৪ পরগনায় পাসের হার ৮৯ দশমিক ০৮ শতাংশ। মাধ্যমিকের প্রথম দশে ১১৪ জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন পরীক্ষার্থী। আরও তিনজনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠি।  তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের ২ ছাত্র।    

আরও পড়ুন, মাধ্যমিক ২০২২-এর মেধাতালিকায় রয়েছে মোট ১১৪ নাম

এবারের মাধ্যমিকে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ। পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ মার্চ ।

মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছেন ৬৯৩। দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের মৌশিকী পেয়েছেন ৬৯২। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক পেয়েছেন ৬৯২। অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়। ৬৯০ পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন।                                          

সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন https://wb10.abplive.com

 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget