এক্সপ্লোর

WB Madhyamik Results 2022: ৬৯০ পেয়ে চতুর্থ স্থানে চারজন, মাধ্যমিকের ফলপ্রকাশ

WB Madhyamik Results 2022: এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে চারজন। অভীক দাস আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম হাইস্কুলের ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে।

WB Madhyamik Results 2022: এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে চারজন। অভীক দাস আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম হাইস্কুলের ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। একই নম্বর পেয়ে চতুর্থ হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। হুগলি কলেজিয়েট স্কুলের সাগ্নিক কুমার দে-ও একই নম্বর পেয়েছে। এ ছাড়াও চতুর্থ স্থানে রয়েছে, কলকাতার পাঠভবনের পরীক্ষার্থী শুতর্ষি ত্রিপাঠি।
 
WB Madhyamik Results 2022: ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি

এবার প্রথম পর্বের পরীক্ষা থেকে ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থী ১০,৯৮,৭৭৫ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৪,৮৮,৯০৭ ছাত্র পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাশাপাশি ৬,০৯,৮৬৮ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি।

WB Madhyamik Results 2022: ফল নিয়ে কী বললেন পর্ষদ সভাপতি ?

১,২০,৯৬১ জন ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। এই তথ্য ইঙ্গিত করে সমাজের সব স্তরে কন্যা সন্তানদের স্কুল পাঠানোর প্রবণতা বাড়েনি, তাদেরকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, '' পরীক্ষার ফলাফলে ছাত্রীরা ছাত্রদের থেকে পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস যেহেতু সমাজ 
ছাত্র-ছাত্রীদের সমান সুযোগ সুবিধা দিচ্ছে,  তাই অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ছাত্রীরা ধরে ফেলবে।'' 

মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com

WB Madhyamik Results 2022: স্ক্রুটিনির জন্য কতদিন জানেন ?

অন্যান্য বছরের মতো এবারও পূর্ব মেদিনীপুর জেলার সফাল্যের হার সর্বাধিক। পূর্ব মেদিনীপুর ৯৭.৬৩ শতাংশ, কালিম্পং ৯৪.৭১ শতাংশ পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২, কলকাতার মাধ্যমিকে সাফল্যের হার ৯৪.৩৬ শতাংশ। উত্তর ২৪ পরগণা পেয়েছে ৯১.৯৮ শতাংশ। এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন। 

আরও পড়ুন : WB Madhyamik Results 2022: পরীক্ষার্থীর সংখ্যায় বেশি, কিন্তু পাশের হারে পিছিয়ে মেয়েরা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget