এক্সপ্লোর

Madhyamik Results 2022: মেধাতালিকায় ৬, ফল বেরতেই উচ্ছ্বাস স্কুলে

Coochbihar News: জেলায় ১৩ জনের মধ্যে ৬ জনই একটি স্কুলের। স্কুলের নাম দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবারের মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় রয়েছে ১১৪ জন পরীক্ষার্থীর নাম। তার মধ্যে শুধু কোচবিহারেই রয়েছে ১৩ জন। আর জেলায় ওই ১৩ জনের মধ্যে ৬ জনই একটি স্কুলের। স্কুলের নাম দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল। 

ফল প্রকাশের পরেই উচ্ছ্বাস:
যখন ফলপ্রকাশের হচ্ছে। সেই সময় টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র-অভিভাবকরা। মেধাতালিকার ঘোষণা শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সকলে। একজন-দুজন নয়। ৬ জন। এই স্কুল থেকে এই বছরে ৬ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান পেয়েছেন। মেধাতালিকায় স্থান পাওয়া দিনহাটার এই বিখ্যাত স্কুলের জন্য নতুন কিছু নয়। এর আগেই এই স্কুল থেকে একাধিকবার মেধাতালিকায় জায়গা করে নিয়েছে পড়ুয়ারা। কিন্তু একসঙ্গে ছয়জন? নাহ, সাম্প্রতিক কালে এমন হয়েছে বলে মনে করতে পারছেন না দিনহাটার শিক্ষক-শিক্ষানুরাগীরা। 

কারা কারা মেধাতালিকায়?
মাধ্যমিকে পঞ্চম হয়েছে দেবদত্ত কুণ্ডু ও ধ্রুবজিৎ সাহা। সপ্তম স্থান অধিকার করেছে অনন্যা দেব ও সৃজিতা মজুমদার। মেধাতালিকায় অষ্টমে নাম রনি বর্মনের। দশম হয়েছে সায়ন্তিকা বর্মন।     

কীভাবে এল সাফল্য?
শিক্ষক-পড়ুয়ারা বলছেন ধারাবাহিকতাই এর মূল কারণ। এই ব্যাচের পরীক্ষার আগে লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। সব খুলে গেলেও স্কুলের পরিস্থিতি আগের মতো হতে অনেকটা সময় লেগে গিয়েছে। কিন্তু দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলে পড়াশোনার গতি বন্ধ হয়নি। স্কুলের তরফ থেকে নিয়মিত অনলাইন ক্লাস করা হয়েছে। সবাই ঠিকমতো পড়া বুঝতে পারছে কিনা, সেই খেয়াল রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির দিকেও খেয়াল রাখা হয়েছে নিয়মিত। অনলাইনেই প্রস্তুতি-পরীক্ষাও নেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা স্কুল বন্ধের অভাব বুঝতে পারেনি বলে জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আক্কাস আলি। তিনি বলেন, 'এই ধরনের ফলাফল আমাদের অনুপ্রেরণা দেয়। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই স্কুল তাদের অনুপ্রেরণা জোগাবে।'

দেবদত্ত, সৃজিতা, অনন্যা, রনি- স্কুলের সব কৃতীরাই স্কুলের এই সহযোগিতার কথা বারবার বলেছে। এদিন ফল প্রকাশের পর চলে মিষ্টি বিলি, ছয় ছাত্র-ছাত্রীকে নিয়ে দিনহাটা শহরে বের হয় শোভাযাত্রাও।

আরও পড়ুন:  রৌনক-সৌনক, মেধাতালিকায় জোড়া সাফল্য বর্ধমান সিএমএসের ; কী বলছেন প্রধান শিক্ষক ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget