এক্সপ্লোর

WB Muncipal Election 2022: শান্তিপুরে তন্তুবাই হাইস্কুলের মাঠে তাজা বোমা উদ্ধার

গত রবিবার শান্তিপুরের (shantipur) তন্তুবাই হাইস্কুলে বুথ পড়েছিল ভোটের। রবিবার সেখানও নানারকম অশান্তির ছবি দেখতে পাওয়া যায়। এবার সেই বুথের সামনে থেকেই বোমা উদ্ধার হল। 

সুজািত মণ্ডল, নদিয়া: পুরভোটের পর, শান্তিপুরে (shantipur) স্কুলের কাছ থেকে উদ্ধার তাজা বোমা। গত রবিবার শান্তিপুরের (shantipur) তন্তুবাই হাইস্কুলে বুথ পড়েছিল ভোটের। রবিবার সেখানও নানারকম অশান্তির ছবি দেখতে পাওয়া যায়। এবার সেই বুথের সামনে থেকেই বোমা উদ্ধার হল। 

সূত্রের খবর, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা তন্তুবায় হাইস্কুলের পিছনের মাঠে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। রবিবার পুরভোটের জন্য এই স্কুলে বুথ তৈরি হয়েছিল। সেখানে ভোটের দিন দুষ্কৃতীদের আগাগোনা ছিল, এমনই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, পুরভোটের দিন দিকে দিকে অশান্তির ছবি ভেসে এসেছে। শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। গতকাল বিজেপির তরফে বনধও করা হয়েছিল। আজ রাজ্যের ২ টো বুথে পুননির্বাচন হচ্ছে। কিন্তু এ মাঝেই দিলীপ ঘোষ একহাত নিলেন নির্বাচন কমিশনের। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ''আমার মনে হয় রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মানরক্ষার জন্য়েই এই দুটো বুথে নির্বাচন হচ্ছে। কিন্তু সরকারের ইচ্ছে ছিল না। সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন। সরকার চাইছে বিরোধী শূন্য রাজনীতি। সব পার্টিকে সরিয়ে শুধুই তৃণমূল থাকবে। পঞ্চায়েতেও ওরা এটাই করতে চেয়েছিল। এবার পরিস্থিতি বেগতিক দেখে নির্বাচন কমিশন ও পুলিশ নিয়ে সন্ত্রাসের চেষ্টা করেছে।''

একশো আটটি পুরসভার ভোট ঘিরে রবিবার উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী বাংলার মানুষ। কোথাও বিরোধী প্রার্থী মার খান, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দ-সহ তিনটি সংবাদমাধ্যমের ন’জন প্রতিনিধি। রবিবার ভোটগ্রহণ (municipal election) হয়েছে রাজ্যের ১০ হাজার ৮১৩টি বুথে। সন্ত্রাসের অভিযোগ জমা পড়েছে ১ হাজার ৪০০টি ! আর সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন পুর্ননির্বাচন ঘোষণা করেছে ২টি বুথে!

আরো পড়ুন: শ্রীরামপুরে মাহেশ যুব কিশোর সংঘে পুননির্বাচন শুরু সুষ্ঠভাবেই

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget