এক্সপ্লোর

WB Muncipal Poll 2022: ডালখোলায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের, এলাকায় ধুন্ধুমার

WB Muncipal Poll 2022: তৃণমূলের (tmc) বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলে ভাঙচুর করা হয় তাদের ক্যাম্প অফিস। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা।

উত্তর ২৪ পরগনা: ডালখোলা (dalkhola) পুরসভার ১ নম্বর ওয়ার্ডে উত্তর মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার। তৃণমূলের (tmc) বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলে ভাঙচুর করা হয় তাদের ক্যাম্প অফিস। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ।

সূত্রের খবর, এদিন পুরভোটে সকাল থেকেই উত্তর দিনাজপুরের ডালখোলায় বিভিন্ন এলাকায় অশান্তির আবহ তৈরি হয়েছিল। এদিন ডালখোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে সুষ্ঠভাবে ভোট হচ্ছিল প্রথমে। কিন্তু আচমকাই সেখানে বহিরাগতদের ভিড় বাড়ে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের বহিরাগতরা ক্রমাগত ছাপ্পা ভোট দিতে ভিড় বাড়ায় সেই প্রাথমিক বিদ্যালয়ে। এরপরই কংগ্রেসের এজেন্টদের সঙ্গে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই নাগালের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। কিন্তু পুলিশ আসলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবরোধ ওঠাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। 

এদিকে, ভোটের শেষলগ্নে ডালখোলায় উত্তেজনা। বহিরাগতদের জমায়েত সরাতে পুলিশের তাড়া, লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট। নির্দল প্রার্থীর বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের।

এদিকে, বুথ জ্যামের (Booth Jam) অভিযোগকে কেন্দ্র করে নির্দল (Independent Candiadate) ও তৃণমূল প্রার্থীর (TMC Candidate) কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল। ধুলিয়ানের  (Dhulian) ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার বকেয়া পুরভোট ঘিরে সকাল থেকেই অশান্তি, হিংসার খবর উঠে আসছে। তবে শুধু ওই এলাকাতেই নয়, এ দিন সকাল থেকে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, ভাঙচুরের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অস্বীকার গেরুয়া শিবিরের। জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মিদ্যাপাড়ায় রাজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে সিপিএম প্রার্থী জিয়াবুল শেখকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget