এক্সপ্লোর

WB Municipal Election Results 2022: কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB Muncipal Poll 2022 Results: ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল।

কলকাতা: ১০৮টি পুরসভার (Municipal Elections 2022) মধ্যে তৃণমূল (TMC) একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। এই সাফল্যের জন্য ট্যুইট করে মানুষের প্রতি কৃতজ্ঞতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’

আরও পড়ুন অধিকারী গড়ে ঘাসফুল, ১৮টি ওয়ার্ডে জিতে কাঁথি পুরসভা পুনর্দখল করল তৃণমূল

এরপর তৃণমূল নেত্রী বলেন, ‘বারাণসী যাওয়ার আগে আমাকে আরও অনুপ্রাণিত করেছে বাংলা। মানুষের আশীর্বাদ নিয়েই উত্তরপ্রদেশে যাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, বর্ধমানে কিছু হয়নি। কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। ১১ হাজার ২৫টি বুথের মধ্যে মাত্র ৭টি বুথে অভিযোগ উঠেছে। দার্জিলিঙে আমরাও খাতা খুলেছি, ৫টি দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক। আগামী দিনে জিটিএ নির্বাচন হবে। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে বলেছি। দার্জিলিঙে পঞ্চায়েত ভোটের জন্য বলেছি, কেন্দ্রের জন্য আটকে আছে। জয়নগরে তৃণমূল কখনও পুরসভার ভোটে জেতেনি। এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘যত জিতব, ততই যেন আমরা নম্র হই। মানুষের ছোটখাট কাজ যেন এলাকাতেই হয়ে যায়। মিছিল-মিটিং-বিক্ষোভ সারাজীবন করে পঙ্গু করে দিয়েছে বিরোধীরা। ৩টি পার্টি একসঙ্গে নাকি বলেছে, দেউচা করতে দেব না। বলছে, দেউচা, তাজপুর হলে আর ২০ বছর ক্ষমতায় আসতে পারব না।’

তৃণমূল কংগ্রেস নির্দলদের দলে ফেরাবে কি না, এই প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নির্দল নিয়ে দল সিদ্ধান্ত নেবে। মাত্র কয়েকজন আছে। রাজ্য কমিটি ঠিক করবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget