এক্সপ্লোর

Berhampore Municipal Poll Result 2022: বহরমপুরে পুরভোটে কার্যত নিশ্চিহ্ন বিজেপি, হারলেন বিধায়ক সুব্রত মৈত্রও

WB Municipal Election/Poll Result 2022:এর আগেও কয়েকবারই বহরমপুর পুরসভার কাউন্সিলর ছিলেন সুব্রত মৈত্র। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন সুব্রত মৈত্র।

বহরমপুর (মুর্শিদাবাদ): বহরমপুর পুরসভার (Berhampore  Municipal Poll Result 2022) ২৫ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র  (BJP MLA Subrata Maitra)। শুধু হারই নন, তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। এই ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম সরকার। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)।

সুব্রত মৈত্রকে প্রার্থী করে বহরমপুর পুরসভার ভোটের আগে চমক দিয়েছিল বিজেপি। সরাসরি ঘোষণা না করলেও কার্যত তাঁকে সামনে রেখেই ভোটে লড়াইয়ের কৌশল নেয় বিজেপি। বিগত পুর নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। এর আগেও কয়েকবারই বহরমপুর পুরসভার কাউন্সিলর ছিলেন সুব্রত মৈত্র। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন সুব্রত মৈত্র। গত বছরের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।  রাজনৈতিক মহলের বক্তব্য়, এবার তাঁকে প্রার্থী করে লড়াইটা তৃণমূল শিবিরে পৌঁছে দিতে চেয়েছিল বিজেপি। কিন্তু সেই কৌশল সফল হল না।

উল্লেখ্য, এবারের পুরভোটে মুর্শিদাবাদের এই অধীর-গড়ে ধস নামল। তিনদশক পর বহরমপুর পুরসভা হাতছাড়া কংগ্রেসের। ২৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৮, কংগ্রেস ৬টিতে জয়ী হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। ২০১৫-র পুরভোটে কংগ্রেস ২৬ ও তৃণমূল ২টি ওয়ার্ডে জয়ী হয়। দলবদলের কারণে পরে বোর্ড গড়ে তৃণমূল। যদিও একুশের বিধানসভা ভোটের পুরসভাভিত্তিক ফলের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ২৭টি ওয়ার্ডে, তৃণমূল ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। কিন্তু এবার পুরভোটে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি।

এদিন ফলাফল প্রকাশ পেতেই গড় হারিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর বলেন, " কেউ জিততেন, কেউ হারতেন, এটাই হত। আপনি তো জিততেনই। আমরা আগেই বলেছি আপনিই জিতবেন। আমরা এর আগে বলেছিলাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে দিন। মানুষের গণতান্ত্রিক অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বীকৃতি দিলেন না। তৃণমূলের নেত্রী হলেও সন্ত্রাস, লুট, রাহাজানি, দুর্নীতি, পুরনো অভ্যাস ছাড়তে পারছেন না।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget