এক্সপ্লোর

WB Municipal Election Result: পুরভোটে ঘাসফুল ঝড়ের মধ্যে ত্রিশঙ্কু তিন পুরসভা

WB Municipal Election/Poll Result 2022: পূর্ব মেদিনীপুরের এগরায় ১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে সাতটি ওয়ার্ডে। বিজেপি জিতেছে ৫ টি ওয়ার্ডে। কংগ্রেস ও নির্দল জিতেছে একটি করে ওয়ার্ডে। 

 

কলকাতা: রাজ্যে ১০৮ পুরসভাতেই (Municipal Election Result) জোড়াফুল (TMC) ঝড়। বিরোধীদের পর্যুদস্ত করে নিরঙ্কুশ আধিপত্য নির্বাচনে দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। এরইমধ্যে   চারটি পুরসভার ফলাফল  ত্রিশঙ্কু (Hang Result) হয়েছে। অর্থাৎ, এই চার পুরসভার কোনওটিতেই এককভাবে বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। এই চার পুরসভার মধ্যে রয়েছে হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা, মুর্শিদাবাদের বেলডাঙা এবং পুরুলিয়ার ঝালদা। 

হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ১১ আসনে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ১০ আসনে। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ১ আসনে। 

পূর্ব মেদিনীপুরের এগরায় ১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে সাতটি ওয়ার্ডে। বিজেপি জিতেছে ৫ টি ওয়ার্ডে। কংগ্রেস ও নির্দল জিতেছে একটি করে ওয়ার্ডে। 

মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভাতেও কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পুরসভায় তৃণমূল কংগ্রেস ৭ আসনে জিতেছে। বিজেপি জিতেছে ৩ ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৪ আসনে।

পুরুলিয়ার ঝালদা পুরসভায় সমানে সমানে টক্কর হয়েছে কংগ্রেস ও তৃণমূলের। এই পুরসভার ১২ আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল-উভয় দলই পাঁচটি করে ওয়ার্ডে জিতেছে। দুটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। ২ জন নির্দল প্রার্থী জয়ী হলেও ভোটের ফল ঘোষণার পরেই এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন।। ফলে এই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। ২ ০১৫-র পুরভোটে কংগ্রেস ৮, ফরওয়ার্ড ব্লক ২, সিপিএম ১ ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। 

এদিন সকাল থেকে রাজ্যে ১০৭ টি পুরসভার ভোটের গণনা শুরু হয়। শুরু থেকেই প্রায় সমস্ত পুরসভাতেই বিরোধীদের পিছনে ফেলে দেয় তৃণমূল। এখনও পর্যন্ত পুরসভাগুলির  ভোটের ফল জানা গেছে, তাতে প্রায় ২৯ টিতে বিরোধীরা কোনও আসনই জিততে পারেনি। একচ্ছত্র দাপট দেখিয়েছে তৃণমূল। ওই পুরসভাগুলি বিরোধীশূন্য হয়ে পড়েছে। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে  ভোটপ্রাপ্তির হারের নিরিখে অনেকটাই এগিয়ে  তৃণমূল কংগ্রেস । দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। দ্বিতীয় স্থানের ক্ষেত্রে তারা বিজেপিকে পিছনে ফেলেছে। তৃতীয় স্থানে বিজেপি। অর্থাৎ বিধানসভার ভোটের পর রাজ্যের বিরোধী পরিসরে যে পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে, এবারও তা অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget