এক্সপ্লোর

WB Municipal Election Result: ছেলেকে বহিষ্কার তৃণমূলের, নির্দল হিসেবে জিতলেন মা

WB Municipal Poll Result 2022: নির্দল হয়ে ভোটে লড়ায়, তাঁর ছেলে তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনোজ হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়। ভোটে জিতে জবাব দিলেন মা।

সোমনাথ দাস, মেদিনীপুর: মা নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোয় ছেলেকে বহিষ্কার করেছিল তৃণমূল। ভোটে জিতে জবাব দিলেন মা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ক্ষীরপাই পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী সুনীতি হালদার। তিনি নির্দল হয়ে ভোটে লড়ায়, তাঁর ছেলে তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনোজ হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়। যোগ্য সম্মান দিয়ে ডাকলে তৃণমূলেই ফিরব, জানিয়েছেন বহিষ্কৃত নেতা।

এদিনের ভোটের ফলপ্রকাশের পর মনোজ হালদার বলেন, কয়েকজন পুর কর্মচারী খারাপ ব্যবহারের জন্য তিনি তাঁর মাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি ও সম্মান দেওয়া হয় তাহলে  অবশ্যই তৃণমূল ঘরে ফিরবেন তিনি। তিনি আরও  জানিয়েছেন, তিনি তৃণমূল করতেন এখনও তৃণমূল করেন  তৃণমূল করবেন।

১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর কংগ্রেসের হাতছাড়া। জয়নগর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। 

অন্যদিকে,বকেয়া পুরসভা নির্বাচনে (WB Municipal Election Result) মাকে হারিয়ে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে জয়ী হলেন তিনি। ৬১১ ভোটে মাকে হারালেন। ঘটনা  কোচবিহার পুরসভার (Cooch Behar Municipal Elections Result)। সেখানকার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডে বিদায়ী পুর প্রশাসক মীনা তরকে প্রার্থী করেছিল তৃণমূল। জোড়াফুলেরই সক্রিয় সদস্য ছিলেন তাঁর ছেলে উজ্জ্বল তর। কিন্তু পুরভোটে শুধু মীনাকেই টিকিট দেয় তৃণমূল। খালিহাতে ফিরতে হয় উজ্জ্বলকে। তাতেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল, মাকে হারিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: WB Municipal Poll Result 2022: ''তাহেরপুরের বামপন্থীদের স্যালুট জানাই, প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়েছেন তাঁরা''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget