এক্সপ্লোর

WB Municipla Election: তৃণমূলে বহিষ্কৃতদের বিজেপিতে আমন্ত্রণ সৌমিত্রর, দলে কেউ নেই, পাল্টা কটাক্ষ ফিরহাদের

WB Municipal Election: তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, নির্দলদের বারবার অনুরোধ করছি। সরে না দাঁড়ালে, আগামীকাল জেলার মিটিং আছে বহিষ্কার করা হবে। 



রানা দাস, সুদীপ চক্রবর্তী, তুহিন অধিকারী, কলকাতা:  (Municipal Election) তৃণমূল থেকে বহিষ্কৃতদের এবার সরাসরি বিজেপিতে আমন্ত্রণ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। পদ্ম-শিবিরে যোগ দিয়ে বিজেপির (BJP) হাত শক্ত করার ডাক।সৌমিত্রর মন্তব্যকে গুরুত্বে নারাজ তৃণমূল (TMC)।

নরমে-গরমে পুরোপুরি হয়নি কাজ। পুরভোটের লড়াই থেকে সরে না আসায় দু’দিনে শতাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। দল চরম বার্তা দিলেও, মচকাচ্ছেন না বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের নিয়ে তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

ডেডলাইনের পরও যাঁরা লড়াই থেকে সরে দাঁড়াননি, ফের তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, নির্দলদের বারবার অনুরোধ করছি। সরে না দাঁড়ালে, আগামীকাল জেলার মিটিং আছে বহিষ্কার করা হবে। 

কোথাও হাতজোড় করে অনুরোধ...কোথাও আবার হুঁশিয়ারি। ১০৮টি পুরসভার ভোটে গোঁজ কাঁটা উপড়ে ফেলতে প্রথমে নরমে-গরম রাস্তা নিয়েছে তৃণমূল। অনুরোধ-আবেদনে পুরোপুরি কাজ না হওয়ায়, এবার একেবারে চরম ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল।

শুক্রবার ৭০ জনের পর শনিবার ৩৮ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। মালদার ১৪, উত্তর দিনাজপুরে ১৩, হুগলির ৯ এবং পূর্ব বর্ধমানের ২ বিদ্রোহীকে বহিষ্কার করা হয়েছে।দু’দিনে শতাধিক বিক্ষুব্ধকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি, নির্দলদের পাশে দাঁড়ানোয় বেশ কিছু নেতাকেও বহিষ্কার করেছে শাসক দল। এত সবের পরেও, মচকাচ্ছে না নির্দলদের একাংশ। কালনা থেকে কালিয়াগঞ্জ। কিংবা দুবরাজপুর থেকে ডালখোলা...তৃণমূল প্রার্থীদের হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন বিদ্রোহীরা। কালনা পুরসভার এক প্রার্থী বলেছেন, আমি এখন তৃণমূলের সঙ্গে যুক্ত নই।  কে বহিষ্কার করল ওই নিয়ে ভাবছি না। বয়স্কদের অনুমতি নিয়ে আমি দাঁড়িয়েছে।

অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ বিক্ষুব্ধ নেতা তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন।

আর এই প্রেক্ষাপটে তৃণমূলের বিক্ষুব্ধদের গেরুয়া শিবিরে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। সাংসদ কথা রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ বলেছেন, যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁদের বলছি নির্দল নয়, আপনারা বিজেপিতে আসুন। বিজেপির হাত শক্ত করে তৃণমূল পরাস্ত করুন। 

সৌমিত্রকে কটাক্ষ করে তৃণমূলের জাতীয় সমন্বয়কারী ফিরহাদ হাকিম বলেছেন, ওদের দলে তো কেউ নেই। সেজন্য এভাবে কাতর হতে হচ্ছে।
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট। তার এক সপ্তাহ আগেও দলের বিক্ষুব্ধদের নিয়ে অস্বস্তি কমছে না তৃণমূলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget