এক্সপ্লোর

WB Municipal Election Result: "তৃণমূলের নেত্রী হয়েও লুট-দুর্নীতির পুরনো অভ্যাস ছাড়তে পারছেন না", কটাক্ষ অধীরের

Baharampur Municipal Elections Result: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর বলেন, "তৃণমূলের নেত্রী হলেও সন্ত্রাস, লুট, রাহাজানি, দুর্নীতি, পুরনো অভ্যাস ছাড়তে পারছেন না।"

কলকাতা: বহরমপুর-মুর্শিদাবাদ চিরকালই কংগ্রেস-দুর্গ হিসেবে খ্যাত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) খাসতালুকে এবার অবশ্য সবুজ ঝড়। তিনদশক পর বহরমপুর পুরসভা হাতছাড়া কংগ্রেসের (Congress)। ২৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল (Trinamool) ১৮, কংগ্রেস ৬টিতে জয়ী হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। ২০১৫-র পুরভোটে কংগ্রেস ২৬ ও তৃণমূল ২টি ওয়ার্ডে জয়ী হয়। দলবদলের কারণে পরে বোর্ড গড়ে তৃণমূল। যদিও একুশের বিধানসভা ভোটের পুরসভাভিত্তিক ফলের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ২৭টি ওয়ার্ডে, তৃণমূল ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। এবার পুরভোটে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি।                 

এদিন ফলাফল প্রকাশ পেতেই ভোট লুটের অভিযোগ এনেছেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর বলেন, " কেউ জিততেন, কেউ হারতেন, এটাই হত। আপনি তো জিততেনই। আমরা আগেই বলেছি আপনিই জিতবেন। আমরা এর আগে বলেছিলাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে দিন। মানুষের গণতান্ত্রিক অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বীকৃতি দিলেন না। তৃণমূলের নেত্রী হলেও সন্ত্রাস, লুট, রাহাজানি, দুর্নীতি, পুরনো অভ্যাস ছাড়তে পারছেন না।"

আরও পড়ুন, জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

যদিও অধীরের এই দাবিতে ফুৎকারে উড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বহরমপুরে কংগ্রেসের পতনের নেপথ্যে অধীর চৌধুরীকেই দায়ী করেছেন তিনি। কুণাল বলেন, "সর্বকালের ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতির আর্তনাদ। তিনি সিপিআইএম, যারা এতদিন সন্ত্রাস করেছে, তাঁদের সঙ্গে হাত ধরে ধরে বৈঠক করেছেন। বিধানসভা নির্বাচনে শূন্য পেয়েছেন। উনি সফল সাংসদ, বর্ষীয়ান নেতা হতে পারেন। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে শূন্য পেয়েছেন কেন উনি? কোথাও কংগ্রেস জায়গা পাচ্ছে না। লোক নেই, জন নেই। প্রচারের সময় যেতে পারেন না। এরপরও কি ফল আপনাদের পক্ষে হতে পারে?"               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget