এক্সপ্লোর

WB Municipal Polls: দু’সপ্তাহ পিছনো হোক বকেয়া পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের

WB Municipal Polls: বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভার ভোট । ৪ পুরসভার ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি।

কলকাতা: বকেয়া পুরভোট (WB Municipal Polls) দু’সপ্তাহ পিছোতে চায় রাজ্য। সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে আর্জি জানাল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে সব দিক পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগামী ২২ জানুয়ারি, রাজ্যের চার পুরসভা বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়িতে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্তই বদলের আর্জি জানাল রাজ্য সরকার। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

করোনা আবহে বকেয়া পুরভোট পিছনোর দাবি উঠছিল বেশ কিছু দিন ধরেই। রাজ্যের তিন বিরোধী দল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, সব পক্ষই ভোট পিছনোর দাবি জানায়। বিষয়টি আদালতে পর্যন্ত পৌঁছয়। সেখানে শুরুতে কার্যত দায় ঠেলাঠেলি চলছিল রাজ্য এবং কমিশনের মধ্যে। রাজ্যের বক্তব্য ছিল, নির্ঘণ্ট প্রকাশের পরে  ব্যাপারে তাদের কোনও ক্ষমতা নেই। গোটাটাই কমিশনের এক্তিয়ারে পড়ছে। অন্য দিকে কমিশনের যুক্তি ছিল, রাজ্য় বিপর্যয় ঘোষণা করলে, তবেি ভোট পিছনো সম্ভব। 

এ নিয়ে তর্ক বিতর্ক চলাকালীন শুক্রবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) কমিশনের হাতেই সিদ্ধান্তের দায়িত্ব তুলে দেয়। আদালত জানায়, আগামী চার থেকে ছয় সপ্তাহের জন্য ভোট পিছনো যায় কি না, তা বিবেচনা করে দেখে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাক কমিশন। তার পরেই রাতে রাজ্যের তরফএ কমিশনের কাছে ভোট পিছনোর আর্জি জানানো হয়। 

আরও পড়ুন: Kolkata Containment Zone: রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, কনটেনমেন্ট জোন বেড়ে ৪৪

এর আগে, তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যদিও আগামী দু’মাসের জন্য সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করেন। যদিও অভিষেক জানান, এটা একান্তই তাঁর ‘ব্যক্তিগত মতামত।’ অভিষেকের এই মন্তব্য নিয়ে গত দু’দিন ধরে তীব্র টানাপোড়েন চলছে তৃণমূলের অন্দরে। প্রকাশ্যে অভিষেকের মন্তব্যের সমালোচনা করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan Banerjee)। বিজেপি-র (BJP) সঙ্গে অভিষেকের মন্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সেই নিয়ে দ্বন্দ্বের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার  ৬৪৫ জন। মারা গিয়েছেন ২৮ জন করোনা রোগী। এমন পরিস্থিতিতে পুরভোট করানোর ঝুঁকি নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ রাজ্যের তরফে তাতে ইতি টানার পদক্ষেপ করা হল। তাতে এ বার কমিশনের সিলমোহর পড়ার অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget