এক্সপ্লোর

Kolkata Containment Zone: রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, কনটেনমেন্ট জোন বেড়ে ৪৪

Kolkata Containment Zone: রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। তৃতীয় ঢেউয়ে রেকর্ড মৃত্যু রাজ্যে। একইসঙ্গে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata)। আর তাই কনটেনমেন্ট জোন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

রুমা পাল, কলকাতা: রাজ্যে দৈনিক সংক্রমণে (Daily Corona Case) শীর্ষে কলকাতা (Kolkata), বাড়ল কনটেনমেন্ট জোন (Containment Zone)। ২৯ থেকে বেড়ে কলকাতায় ৪৪টি কনটেনমেন্ট জোন। বিশেষ হেল্প লাইন (Help Line Number) নম্বর চালু করছে পুরসভার স্বাস্থ্য বিভাগ (Health Department)। ২২৮৬-১২৩৮ হেল্প লাইন নম্বর চালু করছে পুরসভার স্বাস্থ্য বিভাগ। 

তৃতীয় ঢেউয়ে (Third Wave) রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু (Daily Death)। রাজ্যে একদিনে ২২ হাজার ৬৪৫জন করোনা আক্রান্ত (Daily Corona Case)। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে ৭জনের মৃত্যু, ৬ হাজার ৮৬৭জন আক্রান্ত। শুধু এই পরিসংখ্যান একদিনের নয়। ধারাবাহিকভাবে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। গতকাল বৃহস্পতিবার এই কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৬৮। ৬ জনের মৃত্যু হয় একদিনে। তার আগের দিন অর্থাৎ বুধবার কলকাতায়একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত হন। ৭জনের মৃত্যু হয়। শুধুমাত্র গত ৩ দিনে শহরের করোনা চিত্রই তুলে ধরছে সংক্রমণের ছবিটা। আর তাই সতর্কতা অবলম্বনে বাড়ানো হল কনটেনমেন্ট জোনের সংখ্যা। পুরসভা সূত্রে খবর, ৩, ৪,৭ নম্বর বরোতে ৪টি করে, ৮ নম্বর বরোতে ১টি, ৯ নম্বরে ২টি, ১০ নম্বরে ১০টি, ১২ নম্বর বরোতে ১১ টি, ১৪ নম্বর বরোতে ৩টি এবং ১৬ নম্বর বরোতে ৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

এদিকে,  করোনা মোকাবিলায় কন্ট্রোল খোলার সিদ্ধান্ত নিল পুরসভা। শনিবার থেকে পুরসভার স্বাস্থ্য বিভাগের এই কন্ট্রোল রুম কাজ শুরু করবে। 2286 -1238 নম্বরে ফোন করলেই পুর এলাকার বাসিন্দারা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যবিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশপাশি শনিবার থেকে পুর এলাকার করোনা আক্রান্তদের কাছে এসএমএস পাঠানো হবে। তাতে পুরসভার তরফে করোনা আক্রান্তদের কী কী পরিষেবা দেওয়া হচ্ছে তার উল্লেখ থাকবে। পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ব্যক্তিগত ফোন নম্বরও দেওয়া থাকবে। এমনকি সেফহোমে থাকতে গেলে কার সঙ্গে যোগাযোগ করতে হবে তাও বলা থাকবে।

আরও পড়ুন: WB Corona Update: তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, পজিটিভিটি রেট ৩১ শতাংশ

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget