এক্সপ্লোর

Panchayat Election : ১২ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে আসন পুনর্বিন্যাসের কাজ, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু কমিশনের

EC on Panchayat Election : বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। রাজ্যজুড়ে গণতন্ত্রের রাজসূয় যজ্ঞ

রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন (WB State Election Commission)। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে এনিয়ে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পাশাপাশি, প্রস্তুতি শুরু করেছে প্রশাসনও।

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। রাজ্যজুড়ে গণতন্ত্রের রাজসূয় যজ্ঞ। প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৮ সালের হিসেব অনুযায়ী, রাজ্যে গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ৪৮ হাজার ৬৩৬। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯২১৪ এবং জেলা পরিষদের আসন ৮২৪টি।

কী বলছে কমিশন ?


কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে আসন সংরক্ষণের কাজ। পাশাপাশি, ২ সেপ্টেম্বরের মধ্যে ওবিসি সার্ভেও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন ; 'গা জোয়ারি করা যাবে না', উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক

অন্যদিকে, মে মাসে মেয়াদ শেষ হয়েছে বেশ কিছু পুরসভার। আগামী ১৩ অগাস্ট মেয়াদ শেষ হবে - ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর, দুর্গাপুর, নলহাটি, নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার। কমিশন সূত্রে খবর, ওইসব জায়গায় ইতিমধ্যেই আসন সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। ১১ অগাস্ট প্রকাশিত হবে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে পয়লা সেপ্টেম্বর। তবে নভেম্বরের আগে এই সব এলাকায় পুরনির্বাচন হবে না। 

জেলাশাসকদের কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কর্মশালা হবে। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে 'পাখির চোখ' করে সম্প্রতি উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের (TMC) ময়দানে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget