এক্সপ্লোর

Abhishek Banerjee: 'গা জোয়ারি করা যাবে না', উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক

TMC Abhishek Message: পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আশাবুল হোসেন, কলকাতা:  নজরে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তাই এখন থেকেই উত্তরবঙ্গের (North Bengal) তৃণমূল নেতাদের (TMC) ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১০ সেপ্টেম্বর চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশেরও পরিকল্পনা নিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়। প্রশাসনিক কাজে ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সূত্রের খবর, তৃণমূলের সাংগঠনিক রদবদলের দিনই, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার ক্যামাক স্ট্রিটে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই ৪ জেলার শীর্ষ তৃণমূল নেতা এবং শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, আলিপুরদুয়ারের নেতাদের অভিষেক বলেন, এখন থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে। জেলার সমস্ত চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের।

সূত্রের খবর, আগামী পঞ্চায়েত ভোটকে মাথা রেখে, জলপাইগুড়ি জেলার ৭৮টি চা বাগানেই সমাবেশ করার পরিকল্পনা আছে তৃণমূলের। সমস্ত চা বাগান নিয়ে আগামী ১০ সেপ্টেম্বর বৃহত্তর সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যেখানে যেতে পারেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, ঠাকুরপুকুরে বাবা-মাকে খুনে ছেলের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

সূত্রের খবর, দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ির দলীয় নেতৃত্বকে বলা হয়েছে, পুরসভার উন্নয়নে জোর দিতে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৩৪ শতাংশ আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বাংলাজুড়ে। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খায় তৃণমূল।

উত্তরবঙ্গের একটিও লোকসভা আসনে জিততে পারেনি তারা। তৃণমূলের অন্দরেও অনেকেই স্বীকার করেন, ২০১৮-র পঞ্চায়েত ভোটে গা জোয়ারির প্রভাব পড়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। ২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কিছুটা জমি ফেরাতে সক্ষম হয় তৃণমূল। এবার সামনে পঞ্চায়েত ভোট। সে কথা মাথায় রেখেই দলকে এখন থেকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুই দিনাজপুর এবং মালদার তৃণমূল নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget