এক্সপ্লোর

Madhyamik Result 2025 : মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার

Madhyamik 2025 Result : প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik 2025 Result)। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ।

কলকাতা : মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের বিচারে ৯৯.৪৩ শতাংশ। মেধা তালিকায় প্রথম ১০-এ এবার জায়গা করে নিয়েছে ৬৬ জন। 

রাজ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত আদৃত। তবে, এই ফলাফল অপ্রত্যাশিত বলে জানিয়েছে আদৃত। আদৃতর কথায়, "খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। ভেবেছিলাম, হয়ত এক থেকে দশের মধ্যে ব়্যাঙ্ক করব। প্রথম হয়ে যাব রাজ্যে, সেটা একেবারেই অপ্রত্যাশিত। অভাবনীয় অনুভূতি। মা-বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে। ক্লাস ইলেভেনের পড়াশোনা শুরু হয়ে গেছে। অন্য সাবজেক্টের তুলনায় বায়োলজি পড়তে বেশি ভাল লাগে। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে। তবে, ইলেভেন-টুয়েলভে পড়ার সময় যদি অন্য কোনও আগ্রহ বাড়ে, সেদিকে যাব।"

ডাক্তারি পড়ার ব্যাপারে কী বলছেন বাবা-মা ?

আদৃত বলে, "তাঁদের ছোটবেলা থেকে এটাই ইচ্ছা। আমারও তা-ই ইচ্ছা।" 

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে প্রত্যেক বছর ভাল ফল হয়। টিপস অ্যান্ড ট্রিকস কী ?

আদৃতর বক্তব্য, "আমাদের হেড স্যার থেকে শুরু করে প্রত্যেক টিচিং স্টাফ... ক্লাস ফাইভ থেকে এই স্কুলে পড়ছি, তখন থেকেই শিক্ষকরা আমাকে অ্যাকাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়ে গেছেন। সারাবছর সহযোগিতা করে গেছেন। বাঁধাধরা কোনও শিডিউল অনুসরণ করতে হবে বলে মনে করি না। যতটুকু ইচ্ছা হবে ততটুকু পড়তে হবে। পড়তে হবে বাবা-মা-দের, শিক্ষকদের কথা মেনে চলতে হবে। বাড়ি থেকে কখনোই চাপ দেওয়া হত না।"

মোটামুটি কত ঘণ্টা পড়তে ? কীভাবে সময়টা ভাগ করে নিয়েছিলে ?

আদৃত জানায়, বিষয়-ভিত্তিক সেভাবে ভাগ করেনি সে। যেহেতু মাধ্যমিকে বছর ছিল তাই ৮ থেকে ১০ ঘণ্টা করে পড়েছে। তবে, যখন যেটা ইচ্ছা হত তখন সেটা পড়ত আদৃত। 

স্কুলের বইপত্র ছাড়া রেফারেন্স বই পড়ার কী খুব দরকার পড়ে ?

এ প্রসঙ্গে আদৃত বলছে, "প্রথমত, টেক্সট বই খুব খুঁটিয়ে পড়তে হবে। কারণ, টেক্সট বই থেকেই প্রশ্ন হয়। এবার মাধ্যমেকি যে ট্রেন্ডটা দেখা গেল তা হল, বাঁধাধরা টেক্সট বইয়ের লাইন তুলে দিয়ে প্রশ্ন। অঙ্কের ক্ষেত্রে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে একটু কনসেপচুয়ালি পড়তে হবে। "

এবার মাধ্যমিকে (Madhyamik Result 2025) পাসের হার ৮৬.৫৬%। মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?

ভিডিও

Bike rally : ১৬ ডিসেম্বর বিজয় দিবস, এই উপলক্ষ্যে রবিবার বাইক RALLY-র আয়োজনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড
Kolkata News: ৫২ কার্ডের রং মিলান্তি। শুরু হয়েছে ৬৭ তম অশোক রুইয়া মেমোরিয়াল ইন্টার জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ
Kolkata News: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির উদ্যোগে রবীন্দ্রসদনে শুরু নাট্যমেলা, ১৭ ডিসেম্বর চলবে এই মেলা
Chak Bhanga Chata : ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ঘিরে শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live
Book Release: লেখিকা হেমাঙ্গিনী দত্ত মজুমদারের নতুন বই প্রকাশ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget