এক্সপ্লোর

WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে শঙ্কা, কী পদক্ষেপ রাজ্যে? জানালেন শিক্ষামন্ত্রী

Kolkata News: বৃহস্পতিবারও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এই সংক্রান্ত মামলায় OBC সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: OBC জটের কারণে প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। জয়েন্টের ফল প্রকাশ না হওয়ায় আরও পিছোল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। এ নিয়ে এবার আইনি পথে যাচ্ছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

বৃহস্পতিবারও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এই সংক্রান্ত মামলায় OBC সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার। আর এর জেরেই সংরক্ষণ জটের কারণে বৃহস্পতিবারও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এদিন ব্রাত্য বসু বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্যরকম বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালের কাছে যাব। সম্ভবতই আজ যাওয়া হবে।'' 

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ পর্যবেক্ষণে জানিয়ে দেন, OBC 'A' এবং OBC 'B' ক্যাটিগরির ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে মেধা তালিকা তৈরি করেছে, তা প্রকাশ করা যাবে না। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনেই প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণিকে নিয়েই তৈরি করতে হবে মেধাতালিকা। বিচারপতি চন্দ নির্দেশ দিয়েছেন ১৫ দিনের মধ্যে তৈরি করতে হবে রাজ্য় জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধাতালিকা। এদিকে রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা বাড়ছে।

২০২২ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল ২৬ মে। ২০২৪ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ২৮ এপ্রিল, রেজাল্ট আউট হয় ৬ জুন। এবছর রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে ২৭ এপ্রিল। কিন্তু প্রায় সাড়ে ৩ মাস পেরোতে চললেও এখনও রেজাল্ট বেরোয়নি। এর ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়েছে ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার এতদিন পরও রাজ্য জয়েন্টের রেজাল্ট না বেরনোয়, সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। ২৯ জুলাইয়ের শুনানিতে, পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। ৭ অগাস্টের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং রাজ্য সরকারের থেকে রিপোর্ট চায় হাইকোর্ট। কিন্তু ওবিসি জটের কারণে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ। এদিন হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, ২০১০-এর OBC শ্রেণিভুক্ত ৬৬টি সম্প্রদায়কে নিয়েই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget