এক্সপ্লোর

WBJEE: আগামী বছর কবে জয়েন্ট এন্ট্রান্স? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

WB Joint Entrance: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে। বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে।

কলকাতা: আগামী বছর কবে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)? তারিখ ঘোষণা করল বোর্ড। জানিয়ে দেওয়া হল ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। গতকাল বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য বোর্ড জানিয়েছে। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।                 

জয়েন্টের তারিখ ঘোষণা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’ বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in.           

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি। অন্যান্য বছর মার্চ মাসে হয় এই পরীক্ষা। পাশাপাশি প্রায় একই সময় শুরু হওয়ার কথা ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও। তারপর হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলচি বছর অর্থাৎ ২০২৩ সালে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশ হয় ২৬ মে। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। মেধা তালিকায় (merit list) প্রথম দশে ছিলেন ১০ জন। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী।

WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা: WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। চলতি বছরেই এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের দেওয়া হবে ই-অ্য়াডমিট কার্ড। কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে। চলতি অগাস্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষাও। ২০২২ সালের পরীক্ষার সব প্রক্রিয়া শেষ হয়নি। এরই মধ্যে পরবর্তী প্রিলিমসের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। জানিয়ে দেওয়া হল বছরের শেষেই নেওয়া হবে এই পরীক্ষা। ১৬ ডিসেম্বর শনিবার এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন: UGC NET 2023: NET-এর ফর্মে ভুল! কীভাবে সংশোধন? রইল বিস্তারিত

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Success Story: অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?
স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget