এক্সপ্লোর

WBSSC Recruitment Test: রবিবারও ছুটবে মেট্রো, বাস-ট্রেনেও সুবিধা? SSC পরীক্ষার্থীদের জন্য বাড়তি পরিষেবা, দেখে নিন টাইম টেবিল

এবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো

কলকাতা: রবিবার, ৭ সেপ্টেম্বর রাজ্যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট এর পরীক্ষা হতে চলেছে। দীর্ঘ প্রায় ৯ বছর পর রাজ্য জুড়ে ফের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবেন চাকরিহারারা। রবিবার, রাজ্যের মোট ৬৩৬টি কেন্দ্রে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।                    

তবে এবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো। এই দিন কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৭'টা থেকে মেট্রো পরিষেবা চলবে বলে জানানো হয়েছে। এতে পরীক্ষার্থীরা সহজে যাতায়াত করার সুযোগ পাবেন। এই লাইনগুলি হল ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পেল লাইন, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন। আর এর মধ্যে পার্পেল লাইন, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইনে এই বিশেষ পরিষেবা মিলবে না।                 

সূত্রের খবর, SSC নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার জন্য, ৭ সেপ্টেম্বর দুটি স্ট্রেচেই সকাল ৭'টা থেকে স্বাভাবিক পরিষেবা চালানো হবে'। মুখপাত্র আরও বলেন, এই দিন ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও ট্র্যাফিক ব্লক থাকবে না, যা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো অংশে স্বাভাবিক পরিষেবা নিশ্চিত করবে। পরীক্ষার্থীরা যাতে সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

পরীক্ষার্থীদের রবিবার সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। দেড় ঘণ্টা চলবে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহণ দফতর এসএসসি পরীক্ষার জন্য বাস, ফেরি সার্ভিস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাকে স্বাভাবিক রাখার কথা ঘোষণা করেছে।                                       

রবিবার লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। সাধারণভাবে রবিবার বেশকিছু ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে রবিবার পরীক্ষা ও ভিড়ের কথা মাথায় রেখে চালানো হবে সমস্ত ট্রেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার হলেও পরীক্ষার্থীদের ট্রেন পেতে সমস্যা হবে না।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget