এক্সপ্লোর

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টি শুরু কলকাতা ও সংলগ্ন এলাকায়, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে, জারি সতর্কতা

Kolkata Weather Update: আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : বিশ্বকর্মা পুজোর আগে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়বে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুর হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ঝড়। আকাশ কালো মেঘে ঢেকেছে ইতিমধ্যেই। ঝড়বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাতেও। কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিধাননগর এলাকায় ১ ঘণ্টার বেশি সময় ধরে প্রবল বৃষ্টি হয়েছে। আগামী ৩ ঘণ্টার জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই তালিকায় রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলি। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে তুমুল ঝড়বৃষ্টি হচ্ছে। এইসব জেলাগুলিতে আগামী ৩ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ 

কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সল্টলেকের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার দাপট রয়েছে বৃষ্টির সঙ্গে। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় নিচু রাস্তা থাকার কারণে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। বজ্রপাত হচ্ছে, তাই সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। আর সেই মতোই বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা, শহরতলি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। আগামী সপ্তাহের শুরু থেকে, সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget