এক্সপ্লোর

Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা

West Bengal Weather: তীব্র দহনজ্বালা থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। তারপর থেকে তাপমাত্রার পারদ আর সেভাবে বাড়েনি। তবে স্বস্তির দিন আপাতত শেষ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকায়। জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

ফের বাড়বে তাপমাত্রা: তীব্র দহনজ্বালা থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। তারপর থেকে তাপমাত্রার পারদ আর সেভাবে বাড়েনি। তবে স্বস্তির দিন আপাতত শেষ। দক্ষিণবঙ্গে ফের চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। ৪০ ডিগ্রি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায়ও কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে শনিবার তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। যা ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ৭ মে রবিবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। ৮ মে সোমবার নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ঘূূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে গভীর নিম্নচাপ।

এক নজরে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
05-May 26.0 32.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-May 27.0 34.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Partly cloudy sky with possibility of development of thunder lightning
07-May 27.0 35.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Mainly Clear sky
08-May 28.0 36.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Mainly Clear sky
09-May 28.0 37.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Mainly Clear sky
10-May 28.0 37.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Mainly Clear sky
11-May 27.0 37.0 Weather Forecast: তীব্র দহনজ্বালার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা Partly cloudy sky

তবে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মোকায় পরিণত হলে তার অভিমুখ কোন দিকে হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি মৌসম ভবন। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মোকার গতিপথ উত্তরমুখী হবে। পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এর অভিমুখ বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হতে পারে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় মোকার প্রভাব বেশি পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকবে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানের সমুদ্র ও সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শও দেওয়া হয়েছে। মৎসজীবীদর সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget