এক্সপ্লোর

Weather Update: উধাও হবে শীত ? বাড়বে দিনের তাপমাত্রা ? বর্ষশেষের সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া ?

Weather Forecast: কলকাতায় রাতের তাপমাত্রা আরও একটু বাড়বে আগামী কয়েক দিনে। মেঘলা আকাশে কমবে দিনের তাপমাত্রা।

অরিত্রিক ভট্টচার্য : আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এর পাশাপাশি পরশু অর্থাৎ শনিবার উচ্চ পার্বত্য এলাকায় হতে পারে হাল্কা তুষারপাত। জাঁকিয়ে শীত উধাও হবে বছরের শেষেই। ওই কেন্দ্রে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলাতেও হতে পারে হাল্কা বৃষ্টিপাত। 

গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান করছে। সম্ভাবনা রয়েছে এই সুস্পষ্ট গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। খুব ধীরে ধীরে এটি শক্তি হারাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং তার অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। সুস্পষ্ট নিম্নচাপ রূপে সিস্টেমটি বর্তমানে অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আপাতত এর অবস্থান। 

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। গতকাল বুধবার তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ রাজ্যেও ঢুকেছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। 

দক্ষিণবঙ্গ 

দক্ষিণবঙ্গে বছরের শেষ সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাল্কা বৃষ্টি হতে পারে শনিবার। সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বৃষ্টি হওয়ার। প্রভাব পড়তে পারে আশপাশের দু-একটি জেলাতেও। হাল্কা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

বছর শেষের আগে আবার হাওয়া বদল হবে। আপাতত দুই দিন স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর ফের নামবে পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এই বছরে আর নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আগামী তিন দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হাল্কা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গ 

উত্তরবঙ্গে সপ্তাহ শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিও হতে পারে শনিবার। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। মূলত হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরের পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। তুলনায় কম হলেও কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। 

 কলকাতা 

কলকাতায় রাতের তাপমাত্রা আরও একটু বাড়বে আগামী কয়েক দিনে। মেঘলা আকাশে কমবে দিনের তাপমাত্রা। সকালে হাল্কা কুয়াশা এবং ধোঁয়াশা দেখা যাবে। তার পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। খুব একটা বড় পরিবর্তন হবে না দিনের কিংবা সর্বোচ্চ তাপমাত্রার।

সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও কার্যত শীত উধাও হবে কলকাতায়। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষ শেষে বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে। 

কলকাতার তাপমাত্রা 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮ থেকে ৯৩ শতাংশ। 

 ভিনরাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশের ইয়ানামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্য-মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং গুজরাটে হতে পারে।   

ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও দেখা যাবে কুয়াশা। কুয়াশার দাপট উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, অসম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গেও থাকবে। ঘন কুয়াশা দেখা যাবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। 

চরম শৈত্য প্রবাহ হতে পারে হিমাচলপ্রদেশে। শৈত্য প্রবাহ চলবে পাঞ্জাবেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget