এক্সপ্লোর

Weather Update: পুজোর মুখে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast:আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপটি।সপ্তাহান্তে, এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সপ্তাহান্তে পুজোর কেনাকাটা সেরে নেবেন ভাবছেন? আপনার ভাবনায় জল ঢালতে পারেন, বরুণদেব।  পুজোর মুখে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে, আগামী ৩ দিন, অর্থাত্‍, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপটি।  তার জেরেই সপ্তাহান্তে, এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।  এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, রবিবার, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ঝাড়গ্রামের কিছু অংশেভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বভাস? আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। আর মঙ্গলবার ভারী বৃষ্টি হত পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দিঘা, মন্দারমণি, সাগর এলাকায় সমুদ্রে বিনোদনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ কেমন থাকবে উত্তর ২৪ পরগনার পারদ?

 

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget