এক্সপ্লোর

Kolkata News: চড়চড়িয়ে বাড়ছে অস্বস্তি, নিম্নচাপের জের কতটা মহানগরে?

Kolkata Weather: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): একটি নিম্নচাপ কাটতে না কাটতেই ফের নতুন নিম্নচাপ ঘনাচ্ছে। ফলে অস্বস্তি বেড়েছে মহানগরে। কিন্তু নতুন নিম্নচাপের জের ঠিক কতটা এবার কলকাতায়? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭২ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
     এদিকে শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর পর কি বর্ষার প্রথম ২ মাসের যে ঘাটতি হয়েছে তা মিটবে? আশায় কৃষকরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:'পুলিশ সব টাকা খেত' ইলামবাজারের গরু হাটে যেতেই বেরিয়ে এল পাচার সংক্রান্ত বিস্ফোরক তথ্য !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget